somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ভাষাটা অতটাও সহজ না যত সহজে আমরা বলি।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডালাস মর্নিং নিউজের জন্য শকুন্তলা নিয়ে ইন্টারভিউ দিচ্ছিলাম।
সাংবাদিক স্থানীয় শ্বেতাঙ্গিনী টেক্সান। সমস্ত জীবন কাটিয়েছে টেক্সাসে। বাংলা, হিন্দি কোন ভাষারই ধারেকাছে ভিড়েনি কোনদিন। তবু কিছু শব্দের অথেন্টিক বাংলা উচ্চারণ শিখতে চাইলো। ওর রেডিওতে আমার ইন্টারভিউ প্রচার করবে।
যেমন: "Shakuntala" - ও বললো "শাকুনতালা" - আমি শিখালাম "শকুন্তলা।"
"Shahiduzzaman Selim" - "শাহিদ" নয়, হবে "শহীদুজ্জামান সেলিম।"
"Arnila Guha" হবে "অর্ণিলা গুহ।"
তারপরে বললাম, যদিও ইংলিশে আমরা "A" লিখি, বাংলায় আমরা "O" উচ্চারণ করি।
মেয়েটা স্মার্ট। বলল, "Manzur" তাহলে "মঞ্জুর?"
এক গাল হেসে বললাম, "এইতো ধরে ফেলেছো। শাবাশ!"
সে উৎসাহী গলায় বলল "Tarek" - তাহলে "তরেক?" এবং "Nusrat" হবে "নুসরত?" ঠিক?"
"না না, ওটা তারেক এবং নুসরাত হবে।"
"কিন্তু তুমি যে বললে 'A' 'O' উচ্চারিত হবে?"
কি বলবো ভেবে পেলাম না। আমাদের ভাষাটা অতটাও সহজ না যত সহজে আমরা বলি।

এদিকে সান আন্তোনিওতে আরেক অভিজ্ঞতার মুখোমুখি হলাম।
এমনিতে ওদের খাতির যত্ন ছিল দেখার মতন। এক ভদ্রমহিলাকে দেখলাম মেজবানি করছেন। কিছুক্ষন পরপর এসে জিজ্ঞেস করছেন "আপনারা খাচ্ছেনতো? কিছু লাগলে লজ্জা পাবেন না। সরাসরি বলবেন। অথবা নিজে নিয়ে নিবেন।"
পাশের এক ভদ্রলোক বললেন "বলেনতো ভাই, ভাবির বাড়ি কই?"
ভদ্র মহিলার কথায় আমাদের চলিত ভাষার টান। কিন্তু চিটাগং, সিলেট, বরিশাল, যশোর বা নিউক্যালির মানুষের যেমন কথা শুনলেই বুঝা যায়, উনার কথায় সেই টান নেই। তাই উনাকেই জিজ্ঞেস করলাম, "ভাবি, আপনার বাড়ি কোথায়?"
উনি সরল গলায় বললেন, "আমার বাড়ি নোয়াখালী।"
আমি বললাম "বাহ্! আমার দুলাভাই এবং বেস্ট ফ্রেন্ডের বাড়িও নোয়াখালী।"
মহিলা হেসে দিলেন। দেখলাম বাড়িশুদ্ধ লোক হোহো করে হাসছেন। কাউকে বোকা বানালে মানুষ এভাবেই হাসে।
তারপরে সেই ভদ্রলোক বললেন, "আপনিও বুঝলেন না? উনার বাড়ি আসলে মেক্সিকো।"
আমি আবার ভদ্রমহিলার দিকে তাকালাম। ত্বক আমাদের সাধারণ মেয়েদের চেয়ে একটু বেশি ফর্সা, কিন্তু ওটা আমাদের সিলেটে খুবই কমন ঘটনা। এছাড়া বুঝার কোন উপায়ই নেই। পোশাকে, চুলে, বিশেষ করে কথায় তিনি পুরোদস্তুর বাংলাদেশী। "খাইছি, গেছি" টাইপ বাংলা বলেন। স্থানীয় এক বড় ভাই বাংলাদেশিকে বিয়ে করেছেন, এবং বিয়ের পরে বাংলা শিখে ফেলেছেন।
আমাদের ভাষাটা হয়তো অতটা কঠিনও না যতটা ভেবেছিলাম।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৪ রাত ২:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×