somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে একজনের মৃত্যু হয়েছে।

২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে একজনের মৃত্যু হয়েছে। নিহতকে রাষ্ট্রের পক্ষ থেকে মাত্র পাঁচ লাখ টাকা দেয়া হয়েছে। একটা মানুষের জীবনের মূল্য মাত্র পাঁচ লাখ।
সমস্যা হচ্ছে, আমাদের দেশে এমন অপঘাতে সাধারণ মানুষেরাই মরে, ভিআইপি বা ওদের আত্মীয়স্বজন মরেনা। মরলে প্রশাসন একটু নড়েচড়ে বসতো।

ঘটনাটা নিশ্চই একদিনে ঘটেনি। দিনের পর দিন মেইন্টেইনেন্সের অভাবে এইসব জিনিস ক্ষয় হয়। কথা হচ্ছে, একে রক্ষনাবেক্ষনের দায়িত্ব কার? সে দায় স্বীকার করবে না, এইটা নিশ্চিত। আমাদের দেশে এই কালচার কখনই ছিল না। আমরা সবসময়েই নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে অভ্যস্ত।
নিহত ভদ্রলোকের পরিবারকে যে পাঁচ লাখ টাকা দিয়েছে, এইতো অনেক। আমিতো এক্সপেক্ট করেছিলাম সরকার থেকে প্রেসব্রিফিংয়ে জানানো হবে "কাজটা বিরোধী দলের। ওরা পিলার ধরে নাড়াচাড়া করেছে, তাই ওটা খসে গেছে।"
কথাটা পরিচিত মনে হচ্ছে? একটা বহুতল ভবন ধ্বসের সময়ে আমাদের এক আওয়ামী "জনপ্রতিনিধি" এমন কমেন্ট করেছিলেন। তিনি খুব সম্ভব সরাসরি বিএনপির নাম নিয়েছিলেন।
এখন বিএনপি/বিরোধীদলের পরিবর্তে আওয়ামীলীগ বসিয়ে দিলেই চলবে।

একদল দাবি করছেন, এর দায় শেখ হাসিনা সরকারের। দুর্নীতি করেছে, তাই এইভাবে খসে খসে পড়ছে।
এইটাও অবান্তর। আমি আমেরিকান উদাহরণ দেই, তাহলে সহজে বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাইছি।
আমেরিকায় স্কুল জীবন থেকেই আমাদের ট্রেনিং দেয়া হয় যখন তোমাকে কোন কাজের দায়িত্ব দেয়া হয়, সেটাকে সম্পন্ন করার দায়িত্ব তোমার। তুমি কিভাবে করবে, সেটাও তোমার দায়।
"আমি অসুস্থ ছিলাম" "আমি এসাইনমেন্ট শেষ করে প্রিন্ট করেছিলাম, কিন্তু আমার কুকুর সেটা খেয়ে ফেলেছে" "আমার দাদি/বিড়াল ইত্যাদি মারা গেছে" - ইত্যাদি কোন বাহানা কাজে আসবে না। আমার এক বন্ধু প্রতি সেমিস্টারে ওর দাদিকে মেরে ফেলতো। একদিন ওর টিচারই জিজ্ঞেস করে বসলেন, "তোমার কয়টা দাদি যে দুইদিন পরপর মরেন?"
সে জবাবে বলে, "দাদা চারটা বিয়ে করেছিলেন।"

তেমনই "আগের ম্যানেজার এই ঐ করে গেছে" - এইটা কোন অজুহাত না। আমাদের হাত দুইটাই, ডান আর বাম, "অজুহাত" নামে তৃতীয় কোন হাত আমাদের থাকতে পারেনা। কিন্তু বাঙ্গালী তিন হাতের জাতি।
আগের ম্যানেজার পারেনাই বলেই তোমাকে দায়িত্ব দেয়া হয়েছে। তুমি না পারলে হয় স্টেপ ডাউন করো, না হলে তোমাকে বরখাস্ত করে নতুন কাউকে নেয়া হবে যে কাজটা ঠিকঠাকভাবে শেষ করতে পারবে।

তা এখন এই ব্যাপারটাই আমাদের দৃশ্যপটে এপ্লাই করেন।
আগের সরকার ভোটচোর ছিল, স্বৈরাচারী ছিল, দুর্নীতিবাজ ছিল, গণহত্যাকারী ছিল - ওদেরকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বসানো হয়েছে। এক বছরের বেশি সময় হয়ে গেছে, এইটা দীর্ঘ সময়। এতদিনে আস্ত দেশ মোটামুটি একটা shape এ চলে আসার কথা। এখন কোন অজুহাত নেই "আগের সরকার এই করে গেছে, তাই দায় ওদের" বলার। যেমনটা আওয়ামীলীগ করতো। পনেরো বছরের বেশি ক্ষমতায় থেকেও আহাম্মকগুলি বিএনপি সরকারের উপর দায় চাপাতো।
বিএনপিও একই কাজ করতো।
এই সরকারও যদি একই কাজ করে, তাহলে বদলালো কি?
সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল ১৯৬৫ সালে, আমরা ১৯৭১ সালে। সিঙ্গাপুর ছিল একটা বস্তি জনপদ, আমরা ছিলাম যুদ্ধ বিদ্ধস্ত। আজকে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ধনী দেশ, আর আমরা? কেন? কারন আমাদের ঐ তৃতীয় হাত, "অজুহাত।"
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×