somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাণোচ্ছল, নিরংকারকারী এবং বিনয়ী একজন মানুষ: সরওয়ার-ই-আলম সরকার জীবন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি একটি ফেসবুক পোস্ট।

তার ব্যস্ততা আছে, বিরক্তি নেই!

আমি সাধারণত কারও প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দেই না, বাস্তবে ব্যক্তির অনুপস্থিতিতে প্রশংসা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আজ যাকে নিয়ে কিছু কথা লিখছি তা কোনরূপ সুবিধা আদায়ে নয়, কোনো চাপে নয়, নির্মোহ ভালবাসায়। তার কাজের কথা শেয়ার করে অন্যদের উৎসাহিত করা আর নিজেও উৎসাহিত হওয়া আমার লক্ষ্য। সে লক্ষ্যে আমি তাঁকে এই পোস্টে ট্যাগ তো করছিই না বরং হাইড করলাম, উনি ফেসবুকে আমার এই পোস্ট নিজ এ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন না। তার কাছে আমার যা প্রত্যাশা তা আমি তাঁকে ফোনে, সরাসরি বা মেসেজেই জানিয়ে দেবো।

যাইহোক, তার পরিচয়টা দিয়ে নেই:
জনাব সরওয়ার-ই-আলম সরকার জীবন, সিনিয়র সহকারী সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়; #মাননীয়_প্রধানমন্ত্রীর_নবনিযুক্ত_সহকারী_প্রেস_সচিব। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার নাজিমখান ইউনিয়নে বাড়ি। পড়াশুনা করেছেন গ্রামের স্কুলে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে।
তার সাথে আমার পারিবারিক সম্পর্কও আছে, তিনি আমার ফুফাতো ভাই (আমার বাবার খালাতো বোনের ছেলে)।

৩১তম বিসিএসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে নিযুক্তির পর এখন পর্যন্ত সিনিয়র সহকারী সচিব হিসেবে তার পথচলায় ইতোমধ্যে তিনি এলাকায় অনেক দৃশ্যমান ও গোপন জনকল্যাণমূলক কাজ করেছেন।
এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দৃশ্যমান কিছু কাজের কথা এখানে উল্লেখ করছি:
১) বাদ পড়ে যাওয়া আব্দুল হাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে জাতীয়করণে ভুমিকা পালন করা।
২) তার (১-৩ পর্যন্ত পড়াশুনা করা) জোড়সয়রায় হাট প্রাথমিক বিদ্যালয়ে কয়েককোটি টাকার আশ্রয়ণ ভবন নির্মাণে ভূমিকা পালন করা।
৩) তার (৪-৫ম পর্যন্ত পড়াশুনা করা) নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নূতন ভবন নির্মাণের ব্যবস্থা করা।
৪) তার (৬-১০ম পর্যন্ত পড়াশুনা করা) নাজিমখান উচ্চ বিদ্যালয়ের জন্য নিজে আবেদন করে ৭৫ লক্ষ টাকার ভবন নির্মাণের ব্যবস্থা করা।
৫) নাজিম খান উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠের চারিধারে পথচলার জন্য রাস্তার বরাদ্দ ব্যবস্থা করা।

সত্যিকার গুণী ব্যাক্তির প্রশংসা করলে তিনি লজ্জা পান, কখনও কখনও বিব্রত হন, এটাই স্বাভাবিক। আবার ভালো কাজের কথা মানুষকে না জানালে কখনও কখনও কিছু কিছু বিষয় অন্যদের অধরাই থেকে যায়, যা হয়ত অনেকের জানা উচিৎ ছিলো।

মনে যদি মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে তাহলে শত ব্যস্ততার মাঝেও তা সম্ভব, বাস্তব উদাহরণ এই প্রাণোচ্ছল, নিরংকারকারী এবং বিনয়ী জীবন ভাই।

জীবন ভাইয়ের সামনে এতগুলো কথা বলার বা লেখার সাধ্য আমার নাই, তার কোনো পোস্টে একটা কমেন্ট লিখতে আমাকে একবেলা ভাবতে হয়।

আল্লাহ তাঁকে সুস্থ জীবন ও দীর্ঘায়ু দান করবেন এটাই আমার প্রার্থনা, আপনারাও তার জন্য দোয়া করবেন।

এই পোস্ট লিখতে আমি Arman Rahman Vidyut​ ভাইয়ের কিছু লেখা কপি করেছি।

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×