somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের মিউজিক ভিডিও

২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরের নানা ফুটপাত থেকে শুরু করে সিনেমা হলের বাইরে, রেলস্টেশনে, ফেরির দোতালায় এমনকি গ্রামে মফস্বলে, চরের ভিসিডির দোকানে এক ধরনের মিউজিক ভিডিও পাওয়া যায়। সেখানে কিছু চটকদার গানের সাথে অল্প পয়সায় নির্মিত ভিডিওচিত্রও থাকে। যেগুলো আমরা মিউজিক ভিডিও বলতে পারি। এগুলো খুব চলে।

মানুষ দেদারসে কেনে। ফার্মগেটে ওভার ব্রিজের নিচে অল্প বয়সী ছেলেরা ঘামতে ঘামতে চারপাশে সন্তর্পণে তাকাতে তাকাতে সেগুলো কেনে। খুব বেশি দরদাম তারা করতে পারে না। নিচু গলায় কথা বলে। ঠকে। তবু কেনে। দোকানদারগুলো বুঝতে পারে এরা দাম নিয়ে বেশি ট্যাঁ ফোঁ করবে না।

গানের কথাগুলো সহজ, আদি রসাত্মক, সবসময় নয়। এরই মধ্যে আবার নানা ভাবের কথাও থাকে। তবে চিত্রায়ন খুবই ব্যয়সাশ্রয়ী। বোঝায় যায়। লাইট ক্যামেরা ইত্যাদির ব্যবহার এমনকি মডেলদের নাচ বা ইত্যাদির আনাড়িপনাই দারিদ্র্যের সাক্ষি হয়ে থাকে।

তবু এগুলো খুব চলে। দেদারসে বিক্রি হয়।

গতকাল কথা হচ্ছিল দেশের অন্যতম প্রতিষ্ঠিত সিডি/ডিভিডি নির্মাতা প্রতিষ্ঠান লেজার ভিশনের মাজহার ভাইয়ের সাথে। তিনি বলছিলেন, পাটুয়াটুলিতে অসংখ্য ছোট ছোট দোকান, পান দোকানের মতো সাইজ। ওরা একদিন দুইদিনের মধ্যে মিউজিক ভিডিও নামায় ফেলায়। একরাতের মধ্যে পোস্টার কইরা পরের দিন থেইকা মার্কেটিং। আমরা বিখ্যাত বিখ্যাত সব ছবির সিডিও বেচতে পারি না। মাঝে মধ্যে মনে হয়, মারুফ ভাই, সব ছাইড়া ওইসব বানাইতে নাইমা যাই।

জিজ্ঞেস করলাম এগুলো এতো চলে কেন? এর ক্রেতা কারা? তিনি বললেন, কারা আর ক্রেতা হইব, বুঝেনই তো। মফস্বলের সব নিম্নশ্রেণীর মানুষগুলো, রিকশাওয়ালা, ফিকশা ওয়ালা ... এরা।

মাজহার ভাইকে আর কিছু জিজ্ঞেস করলাম না। নিজেকেই নিজে বললাম, এই যে জ্বলজ্যান্ত বাজার চাহিদা, তাকে অস্বীকার করি কী করে? বিশ্ব জুড়েই তো সেক্স ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। বিরাট ইনভেস্টমেন্ট আছে। প্রচুর বিকাচ্ছে। মিলিয়ন মিলিয়ন ক্রেতা আছে। তারা আমার মতই ব্যক্তি। তার পছন্দ (রাইট টু চ্যুজ) আছে। টাকা আছে। বাজারে জিনিস আছে। সে কিনছে। তাকে আটকাই কী করে? কী যুক্তিতে?

তাহলে কি এটাই স্বাভাবিক? বাজার চাহিদা আর উৎপাদন? সূত্র তো তাই বলে!
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×