somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাত্রা

২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্রথম ‍‍‌‌‌‌যাত্রা শেষ হয়নি। এ যাত্রা সে যাত্রা নয়। যা বলতে আমরা রওনা বা শুরু করাকে বলি। এটা যাত্রা। মানে যাত্রাপালা। যাত্রা অভিনয়।

বিশ্ববিদ্যালয়ে হলে একসঙ্গে বেশ কিছু ফুর্তিবাজ বন্ধু পেয়েছিলাম। তবে শুধু ফুর্তিবাজ বললে ভুল হবে। একই সঙ্গে মেধার স্ফুরণও ছিল তাদের মধ্যে। একজনের বেশ কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছিল ছাত্র বয়সেই। অপর একজন ছিল বেশ জ্ঞানী। যাকে আমরা টিচার বলেই ডাকতাম।

তো সেই বন্ধুদের সবাই শিল্প, সাহিত্য, রাজনীতি সব বিষয়েই ভালো দখল ছিল। ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামেও থাকতো সামনের কাতারেই। আমি ছিলাম শুধুই বন্ধু। দেখতাম। শুনতাম। এ বিষয়গুলো খুব একটা ভালো বুঝতাম না। তবে ওদের সঙ্গে আড্ডা দিয়ে বুঝার চেষ্টা করতাম।

যাই হোক বেশ মজা, হুল্লোর করেই সময় কাটছিল। ক্যাম্পাসের মুক্তমঞ্চকে ঘিরেই সব সাংস্কৃতিক কর্মকাণ্ড আবর্তিত হতো। এক সময় আমরাও চিন্তা করলাম মুক্তমঞ্চে আমাদের কিছু করা উচিত। এক বন্ধু প্রস্তাব দিল আমরা যাত্রাপালা মঞ্চস্থ করতে পারি।

যে কথা সেই কাজ। যাত্রা নিয়ে হলে রুমের দুই খাটকে একত্র করে রিহার্সেল শুরু হয়ে গেল। আমি ক্লাশে শেষের দিকে বসতাম। যাত্রা রিহার্সেলেও পিছনেই থাকতাম। কখনও রিহার্সেল করিনি। শুধু দেখতাম। তবে আমার মনে আশা ছিল নিশ্চই ক্যাম্পাসে যাত্রা মঞ্চস্থ হবে। কারণ আমাদের কয়েকজন এর আগেই মুক্তমঞ্চে অভিনয় করেছে। আমার মতে ভালো অভিনয় করেছে।

যাই হোক রিহার্সেল ভালোই চলছিল। সমস্যা করলেন পাশের রুমের মাস্টার্সের শিক্ষার্থী এক ভাই।

এক রাতে রিহার্সেল চলছে। মঞ্চরুপি খাটের ওপরে ওঠে বিকট স্বরে চিতকার করছে নামকরা এক টিভি অভিনেতার ছোট ভাই। আমাদের ইয়ারমেট। তার গলা ক্রমেই ওপরে ওঠায় এক পর্যায়ে বাইরে থেকে কেউ একজন খুব বাজে ভাষায় বলে উঠলো এই কে-------- পোলা। জানস না আমার মাস্টার্স পরীক্ষা।

আমরা কিছুটা থতমত খেয়ে গেলাম। কি হইছেরে ভাই। এমন করেন ক্যা। কথা কাটাকাটি। শেষ পর্যন্ত রিহার্সেল বাদ দিয়ে হলের পুকুরের সিড়ি ঘাট গিয়ে বসে রইলাম। যাত্রার উদ্যোগ ক্ষান্ত।

এরপর আর যাত্রা করা হয়নি। ক্যাম্পাসবাসী যাত্রা দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হলো।

না এখানেই শেষ নয়। এবার আবার যাত্রা করার উদ্যোগ নিয়েছি। তবে এবার অফিসের কলিগদের নিয়ে।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×