somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডয়েচল্যান্ডের কড়চা: কলা যুদ্ধ [বিশ]

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জার্মানিতে থাকেন অথচ চিকিতা (Chiquita) কলা খাননি এমন লোক কমই আছে। Chiquita স্প্যানিস শব্দ, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় 'ছোট মেয়ে'।

বহু বছর আগে লাতিন নোবেলজয়ী লেখক গেব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস 'আমার দু:খ ভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা (Memoria de mis putas tristes)'
পড়েছিলাম। যেখানে ছোট্ট মেয়েটি বেশ্যালয়ে এক পত্রিকার কলামিস্টের নজর কাড়েন। বেশ্যা হিসেবে থাকতে শুরু করলেও বৃদ্ধের নিকট একসময় মেয়ে হিসেবে বেড়ে উঠেন। মৃত্যুর আগে বৃদ্ধের সকল সম্পত্তি ছোট্ট মেয়েটিকে দিয়ে যান। আমার মনে হয়, মার্কেজ এখানে পুঁজিবাদের সুন্দর দিকটি তুলে এনেছেন। যেখানে মানুষ পণ্যে পরিণত হওয়ার পরও মানুষ থাকেন।

মার্কেজ তার বিখ্যাত উপন্যাস 'নি:সঙ্গতার একশ বছর (Cien años de soledad)' এ কলা কোম্পানির গণহত্যার কথা উল্লেখ করেছিলেন, মূলত এই উপন্যাসের জন্যই তিনি নোবেল পান। উপন্যাসটি পড়বার সময় এখানে উল্লেখিত কলা কোম্পানিকে সাধারণ গল্পের কাল্পনিক উপাদান বলেই মনে হয়েছে, যদিও পরে জেনেছি এটাই হলো সেই নব্য সাম্রাজ্যবাদী শক্তির প্রকাশ United Fruit Company এর সত্য ইতিহাস।

আমরা যে কলা খাই, সেই চিকুইটা ব্রান্ডের মাদার কোম্পানি হলো United Fruit Company, আর এই কলাগুলোর বড় অংশ এখনও লাতিন আমেরিকা থেকে আসে। কলম্বিয়ার মতো দেশ, যেখানে শ্রমিকেরা অধিকার চেয়ে প্রতিবাদ করায় কলা কোম্পানি শ্রমিকদের উপর গণহত্যা চালায়। হাজারে হাজার শ্রমিক সেনাবাহিনীর গুলিতে মারা যায়।

ইউনাইটেড ফ্রুট কোম্পানি যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে এসেছিল লাতিন আমেরিকায় তাদের আধিপত্য রক্ষা করবার নিমিত্তে। CIA এর প্রত্যক্ষ মদদে সেন্ট্রাল আমেরিকা ও ক্যারিবিয়ানে যুদ্ধ চলেছে ছত্রিশটি বছর৷ লাতিন আমেরিকায় গণমানুষের সংগ্রামকে কম্যুনিস্টদের বিরুদ্ধে করা মহান যুদ্ধ বলে উপস্থাপন করেছিল যুক্তরাষ্ট্র, যেমনটি করেছে ভিয়েনতাম কিংবা কোরিয়ায়। মূলত যুদ্ধগুলো বরাবরই ছিল আমেরিকান কোম্পানিগুলো রক্ষা ও চাপিয়ে দেওয়ায় প্রয়োজনে, এ যেন বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের ইতিহাস।

ম্যাকডোনাল্ডস কিংবা বার্গার কিংয়ে কাজ করে আমাদের মতো তৃতীয় বিশ্ব হতে চলে উঠা আসা কিছু ছাত্রছাত্রী বেঁচে আছে একথা খুব সত্য। কিন্তু এই ফুড কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের সংস্কৃতির ধারক ও প্রচারক বলে গণ্য করা হলেও ইউরোপে ওবিসিটি বাড়ানোর জন্য অনেকাংশে এই কোম্পানিগুলোই দায়ী। এই প্রসেসড ফুডগুলোই মানুষকে উইক ও ওবিস করে ফেলে। এই খাদ্য চুক্তির একটা নাম আছে, যাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় টিকফা (TICFA)। ২০১৪ সালে বাংলাদেশ সরকারও এই চুক্তি (চাপের মুখে) করতে বাধ্য হয়।

আমি কখনোই আমেরিকা কিংবা ইউরোপের কোন মানুষের বিরোধী নই। কিন্তু যে কর্পোরেশনগুলো তাদের অর্থলাভের নিমিত্তে মানুষকে গিনিপিগে পরিণত করে, তাদের বস্তাপচা আইডিওলজি মানুষের উপর চাপিয়ে দেয়, তাদের নিকট আমরা অসহায় ও তাদের প্রতি ক্ষুব্ধ।

আমার রুমে এখনও চিকুইটা ব্রান্ডের দু'টি কলা পড়ে আছে, অন্যদিকে আমি ভাবছি লাতিন আমেরিকার দু:খ।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×