somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্র ও শাসকের ধর্ম

১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শাসকের ধর্মই রাষ্ট্রের ধর্ম,
জনগণের ধর্মই শাসকের ধর্ম।

এই সত্যের বিপরীতে অন্য যা যা কায়েম করতে যাবেন, তার সবই ব্যাকফায়ার করবে। তবে একমাত্র ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ, শাসক ও রাষ্ট্রের মধ্যে থাকা ব্যাবধানগুলোকে দূর করা সম্ভব। যা ধর্মের চেয়েও তীব্র ভূমিকা রাখতে সক্ষম। অন্যভাবে বললে ইনসাফ ছাড়া ধর্মও টিকতে পারে না।

মাৎস্যন্যায় শব্দের অর্থ হলো ছোট মাছকে বড় মাছ কর্তৃক খেয়ে ফেলা। মূলত ছোট ছোট রাজ্য ও স্বতন্ত্র অঞ্চলগুলোকে বড় বড় রাজ্য কর্তৃক গিলে ফেলে অরাজক পরিস্থিতি সৃষ্টি করাই মাৎস্যন্যায়। শুরু হয় দুর্বলের উপর সবলের অত্যাচার। রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় মাৎস্যন্যায় তথা অরাজক পরিস্থিতি দেখা দেয়। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক এই বিশৃঙ্খলার হাত থেকে মুক্তি পেতে, ৭৫০ সালে বাংলার প্রধান নাগরিকবৃন্দ গোপাল নামে এক জনপ্রিয় সামন্ত নেতাকে বাংলার রাজপদে নির্বাচিত করেন। শুরু হয় পাল শাসন। তৎকালীন সময়ে রাজা, রাজধর্ম ও জনগণের ধর্ম ছিল বৌদ্ধ৷ শাসক ও জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতা থাকার দরুন পাল সাম্রাজ্য বাংলা ছাড়াও উত্তর বহু এলাকা পর্যন্ত বিস্তৃত হয়৷ বৌদ্ধেদের বাংলায় শৈব সেনেরা উল্লেখযোগ্য মিথস্ক্রিয়ায় সাক্ষর রাখতে পারেনি। যদিও বাংলার মানুষ বরাবরই সিংহাসন ভক্ত ছিলো। আত্মজীবনী বাবরনামায় সম্রাট বাবর লেখেন,
"বাংলার লোকে বলে : আমরা সিংহাসনকে মান্য করি; যিনি এখানে বসবেন তিনিই আমাদের আনুগত্য পাবেন।"

সেন শাসনেই মূলত বাংলায় বৌদ্ধধর্ম বিলুপ্ত হতে থাকে। এমনকি অন্ত্যজ তথা সমাজের নিম্নবর্ণের হিন্দুরাও জুলুম থেকে রেহাই পায় না। আর তাই কখনও বৌদ্ধেরা, কখনও অন্ত্যজেরা লড়াই করার চেষ্টা করে। মুসলিম শাসনে বাংলা অধিকার হওয়ার আগ পর্যন্ত এ লড়াই চলতে থাকে।

বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠা হলেও অন্ত্যজ ও বৌদ্ধদেরকে আমরা শাসকের অনুগত হিসেবেই দেখতে পাই। যার ফলে হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম শাসন মানিয়ে নেওয়া সম্ভব ছিল। অন্যদিকে ইনসাফ প্রতিষ্ঠার অভাবে আমরা দেখেছি পাকিস্তানের ভাঙন।

বাংলাদেশের গণমানুষ রাজাকে নিয়ে চিন্তায় মগ্ন নয়। কিন্তু রাজার যেসব নীতি গণমানুষের উপর প্রভাব ফেলে তাকে তারা পর্যালোচনা করে, প্রয়োজনে বিরোধিতা করে। আওয়ামীলীগ ও বিএনপির বিদেশনীতির মতো মধ্যে পার্থক্য আছে, সেটা জনগণের ভাবনার বিষয় নয়, যতক্ষণ না ব্যাক্তির উপর বিদেশনীতির প্রভাব পড়ছে। গণবিপ্লবে শেখ হাসিনার পতন হয়েছে, এসেছে নতুন সরকার। বাংলাদেশের চিরায়ত নিয়মে এই সরকারের সিংহাসনকে জনগণ সমীহ করছে। কিন্তু রাজার নীতি যেন স্বেচ্ছাচারী ও জনমতের বিপরীতে না হয়।

কেননা পরবর্তী ফলাফল কী হবে তা আমরা ইতিহাস থেকেই জানি।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×