
চিন্তার মঞ্চ থাকুক মুক্ত, দ্রোহের আর্তনাদগুলো বেরিয়ে আসুক কাঠফাঁটা রৌদ্দুরে শহীদ মিনারের সামনে মুষ্ঠিবদ্ধ হাত আর বলিষ্ঠ আওয়াজে – “রাষ্ট্রভাষা বাংলা চাই”। একুশ আমাদের সুপ্ত চেতনাকে জাগ্রত’ই করেনি শুধু “বাংলাদেশ” নামক আমাদের স্বপ্নের একটি দেশ দিয়েছে। এই একুশ আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো। মহান একুশের চেতনাকে ধারণ করে 'মুক্ত চিন্তার মঞ্চ' স্লোগান নিয়ে অচিরেই আসছে “একুশে ব্লগ” বাংলা ভাষাভাষী ও বাংলা প্রেমীদের কাছে।
একুশে ব্লগ আপাতত একটি ‘কমিউনিটি ব্লগ’, ‘ব্যক্তিগত ব্লগ’ এবং ‘সোশ্যাল নেটওয়ার্কিং সাইট’ এই তিনটি ধারণা একসাথে করে প্রতিষ্ঠা করার স্বপ্ন কাজ করছে স্বপ্নদ্রষ্টাদের মনন ও মগজে।
প্রত্যেকের ইচ্ছে মতো লেখার স্বাধীনতা থাকবে এবং তা প্রকাশ পাবে তাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্লগে। বুঝার সুবিধার্থে ব্যক্তিগত ব্লগটি ব্লগস্পটের একটি একাউন্ট এর মত তুলনা করা যেতে পারে। সেই ব্লগের নিয়ন্ত্রনের দায়িত্ব থাকবে লেখকের নিজের। সেই ব্যক্তিগত ব্লগের লেখাগুলো দেখা যাবে ব্লগারের নিজের ব্লগে এবং সকল ব্লগারের লেখাগুলি একসাথে ব্লগের একটি চলমান পাতা নামক পাতায় দেখা যাবে। সকল ব্লগারদের লিখা থেকে সম্পাদক মন্ডলী একুশে ব্লগের মূল পাতার জন্য লেখা নির্বাচিত করবে এবং সেই সংকলিত পাতা হবে একুশে ব্লগের ল্যান্ডিং পাতা যা একুশে পাতা নামে পরিচিত হবে। ব্লগটা বলতে গেলে অনেকটাই ‘মডারেশন ফ্রি’ হবে তবে, সম্পাদকমন্ডলী ব্লগের একুশে পাতা নামক সংকলিত পাতার মাধ্যমে ব্লগের পথ ও মত নির্ধারন করবে এবং ব্লগের মত ও পথ সঠিক পথে রাখবে। এখানে একটা কথা উল্লেখ্য, একুশে ব্লগ মুক্ত চিন্তার ব্লগ। তাই, এখানে ব্লগের মত ও পথ যে পথ সঠিক ও সত্য সে পথেই থাকবে।
একুশ আমাদের মাঝে জাগ্রত থাকুক সকল ম্রিয়মান সত্যের যুগে আমাদেরই মাঝে। বাংলা থাকুক আমাদের রক্তে আর ঐতিহ্যে। একুশে ব্লগ আমাদের রক্তের ভেতরে আমাদের পূর্বপুরুষদের স্বপ্নের কথা বলবে। বলবে মায়ের গোপন কান্নার কথা, বলবে একজন টগবগে তরুনের কথা যার মাঝে আজো সকল অনিয়ম ভেঙ্গে সত্যকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দুলবে অবিরাম। একুশে ব্লগ আপনাদের নিয়েই বলবে। তাই সাথে থাকবেন পাশে থাকবেন সেই প্রত্যাশিত।
আপনাদের যেকোনো পরামর্শ, প্রত্যাশা, ভাবনা এ ব্লগটিকে নিয়ে, কিভাবে দেখতে চান একুশে ব্লগকে, এছাড়া একুশে ব্লগ বিষয়ক যেকোনো কিছু যা একুশে ব্লগের স্বপ্নদ্রষ্টাদেরকে জানাতে চান তা এই ইমেইল ঠিকানায় লিখে জানাতে পারেন - [email protected]। একুশে ব্লগের নির্মান কাজ শেষের পথে। শেষের আগে আমরা একুশে ব্লগ উন্মুক্ত করছি না। তবুও একুশে ব্লগের উঠোনে পা রাখতে পারেন এ ঠিকানায় - http://www.ekusheyblog.net।
একুশে ব্লগ নির্মান ও পরিমার্জন এর পথে আছে। ব্লগ বিনির্মানের কাজ কিছু বাকি এখনো। তাই আপনাদের মধ্যে কোনো Developer যদি একুশে ব্লগের সাথে কাজ করতে চান একুশে ব্লগের মতাদর্শের সাথে একমত পোষণ করে তাহলে যোগাযোগ করতে পারেন ইমেইল ঠিকানায়। একুশে ব্লগের শুরুর দিককার নির্মাতাদের একুশে ব্লগ মনে রাখবে যতদিন যতদূর এগিয়ে যাবে।
শুভেচ্ছা ও শুভকামনা সবার জন্য।
একুশে ব্লগে স্বাগতম আপনাকে।
[ফেসবুক গ্রুপ ] - আপনাদের মতামত পরামর্শ প্রত্যাশা জানানোর জন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


