somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাংখিত করালগ্রাস

২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাগ্যের নির্মম পরিহাস আমাকে দাবড়ে বেরাচ্ছে জীবনের এক অদ্ভুত লোকালয়ে।
কি যে আমি ঠিক করে বেরাচ্ছি, তার কোন explanation আমার কাছেই নেই, কাকে কি দিব।
এমনটা হ্য়? এমনটা কেমন করে হ্য়? আর এমনটা হবার পরে আবার অন্যরকম হয় কি করে ? I do biliv nothing , I dont disbiliv anything........... বলে এসেছি বলেই কি আজ আমার এই অবস্থা। অসহায়ত্ত্বের এমন শিকল আমার উপরেই কেন ছিড়ে পড়ল? কি এমন বিশেষত্ব আমার। কি এমন, কি এমন?

জীবনের উর্বর প্রান্তরে আপন মনে হেসে খেলেই তো আমি চলি। হাসি, হাসিয়ে বেড়াই, নিজের patent করা কষ্ট গুলো তাড়িয়ে বেড়াই, উদাস হয়ে বসে থাকি, ঔদাসিন্যে ভীষন চপলতা নিয়ে, চন্চলতা নিয়ে।

সময়ের প্রবাহমানতা আমাকে না দিয়েছে প্রাপ্তির প্রাচুর্যতা , না কেড়ে নিয়েছে শৈশবীয় আগ্রহ, কৈশরীয় জীবনবোধ, বরন্চ আমাকে ঘিরে ধরেছে স্বাপ্নিক দার্শিনকতা। স্বপ্নই আমার দর্শন। আমি স্বপ্ন দেখি, কি অবাস্তব (?), অথচ কি transparent, কত ক্ষুদ্র আমার স্বপ্ন গুলো। ক্ষুদ্র বলেই কি আমার সে স্বপ্ন আর পূরণ হয়ে ওঠে না?

সারাটা জীবন ভেবে এসেছি আমার চিন্তার বিক্ষিপ্ততা নিয়ে, সারাটা জীবন নিজেকে তৈরি করেছি এক বুভুক্ষু হৃদয়ের কান্ডারী হিসেবে।তাই আমার হাসির ফোয়ারায় থেকেছে জীবনের মাদকতা, উচ্ছলতা, গহীনে থেকেছে এক অজানা বিষাদের তীব্র ছো্য়া। তবে কি মানুষ জানে, সে আসলে কোন পথে হাটবে? কোথায় যাবে?

তবে কি যে মানুষ তার প্রিয়ার হাত ধরে dance floor এ tango নাচার পরে বাইরে এসে accident এ পা হারিয়ে ফেলবে, সে কি সেটা আগে থেকেই জানে? সময় কি তাকে কোন এক ফাকে তেমন একটা ধারণা দিয়ে থাকে? তাই যদি না হ্য়, তবে সে মানুষ পা হারিয়ে কোন একদিন কেন আবার হাসতে পারে?

তবে আমার কি হলো? আমি কেন নিজেকে এতো দুর্বল ভেবেছি? আমি তো আমার এই কষ্ট সমুদ্রের এমন তীব্র স্রোতের দাবদাহ অবগাহন করে এসেছি সেই সোনালী ভোর থেকে। আচ্ছন্ন থেকেছি, দাপিয়ে বেরিয়েছি অনাগত রুপালী কষ্টের স্নিগ্ধ জলপ্রপাতে। নিজেকে তৈরি করেছি জীবনের প্রতিটি পরতে পরতে।হাসির দমকে দু:খকে বাস্পায়িত করার সে আমার কি প্রানান্তকর প্রচেষ্টা? তবে কেন আজো আমার সে ক্ষ্টকে আলিন্গন করতে এমন অনীহা? কষ্টের মধ্যে যার অহর্নিশ বসবাস, তার আবার কষ্টের দমকে অস্থির হয়ে ওঠা?

জীবনের উঠতি দুপুরে বিকেলের আকাশ, সূর্যের আপাত কোনে কিরণ নিক্ষেপে বাতাসে এ তার নানাদিকে বিচ্ছুরন, ,scattering…. তাই বুঝি আলোকিত আকাশটা তীব্রতার অভাবে এমন অদ্ভুত ঘোলাটে।

এমন ভাবে অপেক্ষা করা যায়? কি বলব তাকে, 'অপেক্ষা´ 'প্রতিক্ষা´ নাকি 'তিতিক্ষা´?
যাই বলি, আমি তো সয়েও নিয়ে ছিলাম আমার সেই অপেক্ষার প্রহরের জ্বালা, পথ চেয়ে বসে থাকাতেই ছিল আমার সকল সুখ। আপনমনে ফুলে ফুলে সাজিয়ে গেছি আমার জীবনের আসন্ন আংগিনা, কল্পনার অজস্র রঙ দিয়ে সাজিয়েছি আমার সকল প্রান্তর, উচ্ছেসিত আবেগ জড়িয়ে আছে যার প্রতিটি দৃশ্য কল্পনায়। এক চিলতে পথ ভ্রষ্ট হইনি আমি তাই বাস্তবতার করাল গ্রাসে, খুব করে, খুব করে বুকে জমিয়ে রেখেছি আমার হৃদয়ের বকুল, শিশির স্নাত স্নিগ্ধ করবী শাখা গুলো আমার কল্পলোকের বিশাখা কে অর্পন করব বলে।

খুঁজে বেড়িয়েছি আমি ধুসর প্রান্তর, উর্বর জনপদ, দীঘল শণ পূর্ন বনান্চল, আমি ছুটে গেছি দশ দিকে, খুটিয়ে খুটিয়ে চিনে নিতে চেয়েছি আমার সেই কল্পলোকের অহনা কে, অনামিকা কে।

পথের ক্লান্তিতে, জীর্ণ শোক, তাপের দীর্ণতায় কখনো কখনো হোঁচট খেয়েছি, ছলাত করে রক্ত বেরিয়ে এসেছে, ছোপ ছোপ রক্তে রাঙা হয়ে গেছে আমার সপ্ত আকাশ, তবুও তো আমি খেই হারায়নি, আমি থেকেছি অবিচল আমারই পথের খোজে, আমার নিশানার তাক এ।

অতি দূর মহাকাশ থেকে আমি ছুটে চলেছি অসীম গতি নিয়ে, নিহারীকা, ধুমকেতূ হয়ে সে আমার কি অদ্ভুত আকূলতা নিয়ে ছুটে চলা! দিন আসবে, দিন আসবে.. তবে কি বায়ুমন্ডলে প্রবেশ করে ভস্সীভূত হতেই আমার এমন প্রানান্তকর প্রচেষ্টা? কেন আমার এমন মরণ রোগ?
কেনো আমার ধ্বংস হবার সুনির্দিষ্ট, সুপরিকল্পিত পথ পরিভ্রমণ....

হিমালয় এর সু উচচ চূড়া থেকে আমি গড়িয়ে পড়েছি আনমনে, নিজেকে বারে বারে বিক্ষেপিত করেছি ভেতর থেকে উঠে আসা ক্ষয় রোগের গানে, আমি গড়িয়ে গেছি, গড়িয়ে গেছি, গরিয়ে গেছি ...
তবে কেন আবার আমার থমকে যাওয়া? ভালই তো ছিলো আমার সেই পথ চলা, বারি খাচছিলাম, আছড়ে পড়ছিলাম, কেটে ফেটে যাচ্ছিল, রক্তের সুবাসে সেখানে জীবনের গন্ধ ছিল, সেটাকেই কেন আমি চিরস্থায়ী করে নিলাম না, কেন ঘাটি গাড়ার পাঁয়তারা করতে গেলাম, কেনো? কেনো?
বহতা নদীর তীব্র স্রোতেও তো ঘুর্ণিপাক থাকে, তাই কি আমার জীবনেও সেই ঘুর্ণির উপস্থিতি অবশ্যম্ভাবী?
পাক খেলেও সে পাক খাওয়া জলরাশির (whirlpool) ও তো সম্মুখ গতি থাকে সামষ্টিক জলস্রোতের কারনে- একদিন ঠিকই পৌছে যায় মোহনায়। তবে আমার কেন এই পরিনতি, আমি কি করে এমন তীব্র স্রোতে পাক খেতে খেতে শেষটায় মোহনায় গিয়ে দেখলাম সমুদ্রের পরিবর্তে চিক্কণ বালুর দাবদাহ, অগ্নি খরা মরুভূমি।

পাখা ঝাপটিয়ে গভীর জলের বুকে ভেসে বেরায় অচেনা চিল, রৌদ্রের তাপে নদী জলের গন্ধ তার নাকে আনে জীবনের আস্বাদ, অদ্ভুত ভ্রমণ বিলাস পেয়ে বসে তাকে, সে উড়ে চলে, উড়ে চলে..পাখা ঝাপটিয়ে ক্লান্ত হয়, শ্রান্ত হয়, রক্তের স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হয়ে আবার ঝিমিয়ে আসে, চোখ বুজে আসে তবু যে তার নেই চলার কোন বিকল্প, নদী জল যে তাকে বুকে ধরার সাহস পায় না, তাকে নামতে দেয় না, থামতে দেয় না শুধু গন্ধে আকুল করে চলে...

বৃষ্টি কাদায় পিচ্চিল গেয়ো পথে দুষ্ট অন্ধ বালকের পথ চলার আনন্দময় কলরব বয়সের ভারে কখন যে বড় কঠিন হয়ে আসে, সেই সব সমীকরণ মেলাবার সময় কোথায়, সময় কোথায়?

আরব যে বেদূয়ীন caravan এই জনমে, ছুটে চলে দিনের পর দিন, তার কাছে প্রবাহমানতাই তো স্থিরতা, তার স্থিরতা মানে তো সুনিশ্চিত ধ্বংস। মরু ঝর, জ্বোস্না প্লাবিত বালিয়াড়ি, বালাদের ছুড়ির ফলায় হৃদয়ের চিড়, তাকে ডেকে যায় সামনের পানে, সে এগিয়ে চলে, গতিতে সে স্থির থাকে।

পাল তোলা নৌকায় করে সুদুঢ় বন্দরের পানে বালক নাবিকের প্রথম যাত্রার মতো এক অনিশ্চিত অচেনা অনুভূতি তাকে কি বকুল কুড়াবার মাহেন্দ্রক্ষণে তপতী'র হাসিরাঙা মুখ, বকুল ভরা বাড়িয়ে দেয়া হাত ভুলিয়ে দেয়, নাকি নদী যেখানে অসীমে হারিয়েছে আকাশের পাদদেশে, সেখানে রোদের ঝিকিমিকি'র সাথে সে মুখ মিলিয়ে দিয়ে তাতে আনে নতুন ছন্দ, ধরফর করে ওঠে বুক - সেটা কিছু হারাবার নাকি কিছু পাবার সে যে থেকে যায় রহস্যের অন্তরালে, কি যেন একটা তীব্র চিতকার এ বোবা হয়ে আসে অভীজ্ঞতাহীন মনরাজ্য, কতকিছু মুহূর্তে উকি দিয়ে হারিয়ে যায় অজানায় তার চেয়েও তীব্রতায়, থেকে যায় মনরাজ্যের গভীরে প্রথিত হয়ে, ধ্বংস হয়ে যাওয়া এক সমৃদ্ধ সভ্যতার নিদর্শন।

ফাগুনের প্রথম লগনে গজিয়ে ওঠা কচি পাতায় বিনাশী মোরক (disease) লাগলে হৃদয়ের তাম্র-আসনে প্রিথিবীর সকল যাদুকর ঢোলকের ঢোলের মাতমে বেজে ওঠে প্রলয়ংকারী সুর, সুনিশ্চিত ধ্বংসযজ্ঞ। পুবাকাশের সূর্য কে বৃদ্ধান্ঙুলি দেখিয়ে সন্ধ্যা নামে জীবনে- অসহায়ত্ব বুঝি তখন পেখম মেলে নাচে। গভীর সমুদ্রের বুকে দিক হারানো পাল ভাঙা নাবিকের খাবার ফুরিয়ে আসার মত ফুরিয়ে আসে জীবনের ছন্দ।


সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×