somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষার আগ্রাসন অথবা আগ্রাসী ভাষা

১১ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহেদ সরওয়ার


কিছুদিন আগে ঢাকা থেকে কঙ্বাজার যাত্রাকালে বাসের ভেতর একদঙ্গল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের সহযাত্রী হবার সুযোগ ঘটে। স্বভাবতই তার খুব উচ্ছল ছিল। গাড়ীতে উঠার সাথে সাথে আমার মনে হল, আমি যেন ভূল জায়গায় এসে পড়েছি। অদ্ভুদ এক বাংলাভাষায় কথা বলছে তারা। বাংলা ইংরেজী মিশেল এক জগা খিচুড়ি ভাষা। যেন বাংলাভাষায় কথা বলতে না হলেই তারা বাঁচে। ভয় পেয়ে গেছি। এইতো আমাদের তরুণ প্রজন্ম, যারা অত্যাধুনিক বিজ্ঞান সম্মত জীবন যাপন করে। এদের বিচরণ ইন্টারনেট, এরা দেখে হলিউড, এরা বি.বি.সি, সি. এন. এন।
মাইক্রোসফট' এনকার্টা ওয়ার্ল্ড ডিকশনারি' যে দিন প্রকাশিত হয়। তার উদ্বোধনী ভাষণে খুব দম্ভভরে বিলগেটস বলেন' এক পৃথিবী এক অভিধান। এটাকি তথাকথিত বিশ্বায়নের নামে সাংস্কৃতিক আগ্রাসনের হুমকি নয়! একটা ভাষা যখন বিলুপ্ত হয় তখন সেটা একটা সংস্কৃতি নিয়েই বিলুপ্ত হয়। কারণ মানবিকতার কেন্দ্রে থাকে ভাষা।
ইদানিং ইন্টারনেট যোগাগোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সন্দেহ নেই মানবজাতির জন্য এটা অসাধারণ পাওয়া। কিন্তু সাথে সাথে তার সকর ভাষার ভার্ষাণ হওয়া উচিত।
ইউনেস্কোর এক পরিসংখ্যানে দেখা যায় মাত্র এগারটি ভাষা এখন গোটা পৃথিবীর মাতৃভাষা। এদের মধ্যে শীর্ষে আছে ম্যান্ডোরিন চায়নিজ।
1.মাতৃভাষার দিক দিয়ে ভাষাভাষির সংখ্যাঃ- 2.ব্যবহারিক দিক দিয়ে ভাষাভাষির সংখ্যাঃ-
1.চায়নিজ ম্যন্ডোরিন-80 কোটি 2.ইংরেজি-190কোটি
1.ইংরেজি -35কোটি 2.ম্যন্ডোরিন চায়নিজ-100কোটি
1.হিন্দি-উর্দূ-35কোটি 2.হিন্দি-উর্দূ-55কোটি
1.স্পেনিষ-31কোটি 2.স্পেনিষ-45কোটি
1.বাংলা-17কোটি 2.রাশিয়ান-29কোটি
1.আরবি-16কোটি 2.ইন্দোনেশিয়া-20কোটি
1.রাশিয়ান-16কোটি 2.আরবি-18কোটি
1.পর্তুগীজ-16কোটি 2.পতর্ুগীজ-18কোটি
1.জাপানিজ-12কোটি 2.বাংলা-17কোটি
1.জার্মান-9কোটি 2.জাপানিজ-14কোটি
1.ফ্রেঞ্জ-7কোটি 2.ফ্রেঞ্জ-13কোটি
এই হিসাবটি এক ভাষা অন্য ভাষাকে গিলে খাবার চিত্র তুলে ধরে। ইংরেজি নিয়েছে শাদা তিমির ভূমিকা।
করমচাঁদ গান্ধী 1946 সালে ইংরেজির এই অভিযাত্রা দেখে বলেছিলেন' মনে হয় ইংরেজি মদে দুনিয়া সবাই মাতাল হয়ে গেছে। অবশ্য তিনি ইন্টারনেট, হলিউড আর মিডিয়ার দৌরাত্ম্য দেখেন নি। ইংরেজি এখন সর্বগ্রাসী। যেখানে তার থাকার কথা নয় সেখানেও তার বিচরণ। কেবল ফরাসীরা আজো নিজেদের ভাষাটাকে জোঁকের মত ঝেঁকে ধরেছে। আমার এক ফরাসী বন্ধু শিঁমন আমার সাথে সপ্তাহকাল বিহার কালে একটাও ইংরেজি শব্দ উচ্চারণ করেনি। আমিও ফরাসী জানিনা। ফলে আমাদের ভাষা হয়ে দাঁড়িয়েছিল আদিম জাতির ভাষা। মানে ইশারা ইঙ্গিত। ইংরেজি ভাষার আগ্রাসনের একটি নিজস্ব ভঙ্গি আছে তা হচ্ছে আত্মীকরন। সে যে ভাষাকে গ্রাস করে তার শব্দ সমুহ সে নিজের করে নেয়। এতে সেই ভাষাভাষি লোকজনের মনে সান্তনা থাকে যে আমাদের ভাষা জাতে উটল। কিন্তু সেতো মরিচীকা!
ইউনেস্কোর এই পরিসংখ্যানে দেখা যায় ইংরেজীর সাথে পাল্লা দিয়ে সব ভাষাই মোটামুটি তাদের অবস্থান পাল্টিয়ে নিতে সচেষ্ট।লক্ষ্য করলে দেখা যাবে কেবল বাংলাভাষা তার নিজস্ব স্থানে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের কথা বলতে গেলে হিন্দি আর ইংরেজি আমাদের বেডরুমে ঢুকে আছে। অথচ ভারতীয় উপমহাদেশে এই ভাষা আলাদা সমীহ পেত একসময়।আনর্্তজাতিক অঙ্গনে এই ভাষাই দক্ষিন এশিয়ার মুখ উজ্জল করেছে। আর বাঙালী শব্দটাই মূলত একটা সাংস্কৃতিক ঐতিহ্য যা একান্তই ভাষা গত। আমরা যদি অচিরেই এমন একটা ভাষা হারিয়ে ফেলতে না চাই। তাহলে আমাদেরকেও সেই ভাষার আগ্রাসন সামলানোর জন্য প্রস্তুত হতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×