পরস্পরের প্রতি আজো আছে কিনা প্রেম ও বিশ্বাস
চলো- ইসিজি করি আগামী শুক্রবার।
হাসপাতাল অথবা ক্লিনিক ছাড়া কোথায় যাবার আছে আর
আহা কেটে যায় আমাদের রতিক্রিয়া হীন দিন।
মাঝে মাঝে গভীর নিশিথে রবীন্দ্র সংগীত গাহি আমি
ভাবী পরদিন অফিস ফাকি-
পরদিন ফের নপুংসক হয়ে যাই। মনেই পড়ে না-
নারী না পুরুষ আমি।প্রাণী না জড়।।
চলো তবে আগামী শুক্রবার হাসপাতাল শেষে
ডবল ডেগার বাসে অবকাশ যাপন করি।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




