তোমার দেহ ঘেটে
তোমাকে পাইনি আমি কোনোদিন।
শুধো পেয়েছি শুকনো ধেনো মরিচের ঝাঝ
আগ্নেয়গিরির হলাহল।
সঙ্গম শেষে পাশ ফিরে শুয়া।
তাই সমুদ্রের কাছে আসা-
সারাদিন সমুদ্রের জলে সাঁতার
ডাবের পানি মিশিয়ে মদ্যপান শেষে
আরও বেশী দূরত্ব নিয়ে
ফিরে আসি সমুদ্র পারের হোটেল রুমে।
দেহযুদ্ধ শেষে ফের পাশ ফিরে শোয়া
সমুদ্রের হাওয়া হোটেলের জানলায় দাড়িয়ে
জানায় আশীর্বাদ
' প্রত্যেক মানুষের একেকটা বৃত্ব থাকে
নিজের বৃত্ব নিয়ে অন্যের মত হতে চাওয়াকে প্রেম বলে।
আদতে কখনো সে পারেনা ভাঙ্গতে নিজের বৃত্ব।
সুতরাং প্রেম বিভ্রম, মায়া, মরিচীকা
দেহের জন্য দেহের অস্থায়ী সোনালী ধোঁকা'।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



