নিকানর পাররা সমীপেষৃ
সমুদ্র আমাকে দোষি করোনা
আমি চালের দাম কমাতে পারিনা
(আর বুঝইতো চালের দাম বাড়া মানে সব কিছু বাড়া, মায় কনডম পর্যন্ত)
বরং একটা তালিকা করতে পারো
কি কি আমি পারিনা, হস্তমৈথুন ছাড়া।
সমুদ্র আমার কুমারী কালের বন্ধু
তোমাকে দেয়া কোনো কথাই আমি রাখতে পারি নাই
শুধু তোমার শক্তি আর আক্রোশ নিয়ে গুমরে মরছি
যেভাবে ভাঙ্গছো তুমি তোমার চারপাশ।
পরের ঘরে জন্ম আমার ক্ষুধা একমাত্র বুলি
তোমার চারপাশের নীরব দুর্ভিক্ষের কথা তাই আমি
ভাসিয়ে দিলাম তোমার মিশকালো স্রোতে।
জানিনা দেশ বলতে কি বুঝিয়েছিলে তুমি_
সে কি কোনো বিজ্ঞাপণী নারী?
সন্তানের জীর্ণ কংকালের উপর দাড়িয়ে যাকে
হাসতে হয় পাওডার মাখা হাসি ( অভিনেত্রীরাও অর্ন্তভুক্ত)
সে কি কোন যৌন ক্ষমতা বাড়াবার আয়ুরবেদি অষুধ
নাকি জাতীয় উতকর্ষ আর বৈরাগ্যের বুলি কপচানো
কোনো কোটিপতি গুপ্তচর..
ভোরের বস্তাপচা কাগজগুলোয় সাটা
প্লাস্টিক সার্জারি করা অভিনেত্রী বুড়ি মাগী আর
লোলচর্মের ভীমরতি ধরা পুরস্কারের স্বপ্নে বিভোর
বুড়ো অধ্যাপকদের জলকেলি দেখে দেখে
আমি হস্তমৈথুন বিষয়ে ক্রমশ অভিজ্ঞ হয়ে উঠছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




