আফ্রিকান লেখকেরা কি লিখছেন তা আমাদের কাছে ক্রমশ পরিস্কার হওয়া শুরু করেছে। চিনুয়া আচিবি, নওঅঙ্গি, সেমবেন ওসমান,নাগিব মাহফুজ, আর তায়েব সালিহ। তায়িব সালিহ মূলত সুদানের লোক। আরবী ভাষায় লেখেন। নাগিব মাহফুজের পর আরবী বিশ্বে সমধিক পঠিত লেখক। জন্মগ্রহণ করেন সুদানের এক প্রত্যন্ত অঞ্চলে।
এই অসাধারণ বইটি কথকের ভঙ্গিতে শুরু হলেও শেষে পর্যন্ত মুস্তফা সঈদ হয়ে দাড়ান উপন্যাসের নায়ক। মুস্তফা সঈদ মূলত নব আফ্রিকার প্রতিনিধি। আফ্রিকানরা ইউরোপে একবার ঢুকেছিল ক্রীতদাস হয়ে গলা আর হাতে বেড়ি পরে। আর ২য়বার ঢুকল বিজয়ের বেশে সবকিছু তছনছ করে দিয়ে। অবিশ্বাস্য রকমের মেধাবী এই মুস্তফা সঈদ খার্তুমের এক স্কুলে ভর্তি হন ছেলেবেলায়। কিন্তু অল্পদিনের মধ্যেই স্কুল কর্তৃপক্ষ দেখতে পায় মুস্তফা সঈদকে দেয়ার মতো আর কোনো জ্ঞান স্কুলে নাই। স্কুলের প্রধান শিক্ষক লেখালেখি করে তার জন্য একটা স্কলার শিপ জোগাড় করে তাকে পাঠিয়ে দেন কায়রো। কায়রোয় মাধ্যমিক শেষ করে তিনি পাড়ি- জমান লন্ডনে। অক্সফোর্ডে সফল ভাবে উত্তীর্ণ হয়ে তিনি বিভিন্ন বিষয়ের ওপর বক্তৃতা দিয়ে আয় করতে থাকেন। বিভিন্ন ভাবে তৈরী হতে থাকে তার ভক্তকুল। এর মধ্যে তাকে পেয়ে বসে মারাত্মক নারী শিকারের নেশা। তার কাছে রয়েছে নারী শিকারে বিশ্বয়কার কৌশল। যা ছেড়ে শিকার পালাতে পারেনা। কিন্তু মুস্তফা এক নারীতে কখনোই সন্তুষ্ট থাকতে পারেনা। অদ্ভদভাবে দেখা যায় মুস্তফা যে নারীকে ছেড়ে দেয় সে আত্মহত্যা করে। এভাবে একর পর এক আনা, শীলা, , ইসাবেলা , জিন মরিস ইত্যাদি মেয়েরা মরতে থাকে তার আগুনে। এদের মধ্যে প্রথম তিনজন ছিল তার শিকার । জিন মরিসের শিকার ছিল সে নিজে। তাই জিন মরিসকে তিনি হত্যা করেন। হত্যা যে এত সুন্দর হতে পারে তা জিনমরিসরে হত্যা কান্ড বর্ণনা না পড়লে বুঝা যায় না। যাইহোক সাত বছর তার জেল হয়ে যায়। জেল শেষে সে চলে আসে সুদানের নেইল নামের এই গ্রামে যেখানে কথকের সাথে তার পরিচয় হয়ে যায়।
ডেনি ইয়ে এই বইটির রিভিয়্যু করতে গিয়ে বলেন Season of Migration to the North is complex, in its framing, in its episodic style, in its use of metaphor, and in the variety of material it canvasses. It touches on colonial arrogance, sexual mores and the status of women, the politics of independent Sudan, and more. There are lyrical fragments with no direct connection to the story, describing the rhythms of agriculture, travel along the Nile, a spontaneous night celebration by travellers in the desert, and so forth. And there are references to European novels about encounters with the exotic in Africa and the Middle East.
সংক্ষেপে বলতে গেলে এই সববিষয়গুলো উঠে এসেছে এই বইটাতে। একেবারে নেহায়েত আঞ্চলিক হয়েও ডে কি কারণে একটা উপন্যাস আর্ন্তজাতিক হয়ে উঠতে পারে এই বইটি তার একটা চমতকার উদাহরণ। লেখক দেখান যে আফ্রিকান অধিকাংশ আধুনিক শাষকরা এই মুস্তফা সইদের সাগরেদ। সাথে উঠে এসছে আফ্রিকার রাজনীতি, সাম্রাজ্যবাদের প্রভাব। রিভিয়্যুটা আমার ডায়েরিতে লিখি অনেক বড় ও তথ্যবহুল। এবং পুরাটা কম্পোজ করে সেই সাবমিট করেছি হুট করে ইলেকট্রিসিটি চলে গেলে হারিয়ে যায়।বেকামি করেছি কোথাও সেভ করে রাখিনি। আবার এটুকু লিখলাম। ভবিষ্যতে আরো বড় করার ইচ্ছে রইল। কেউ পড়ে থাকলে শেয়ার করুন।
Season of Migration to the North by Tayeb Salih।। আফ্রিকার উপন্যাস।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।