somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ টেলিভিশন এর সুবর্ণ জয়ন্তী

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক পঁচিশ বছর আগের কথা। স্কুলে পড়ি, নীচের ক্লাসে। শীতকাল, স্কুল বন্ধ, তাই নানা-বাড়ীতে বেড়াতে গিয়ে ক’দিন থাকব। অন্যদের শুনতাম নানা-বাড়ী যায় দেশের একদিক তো দাদা-বাড়ী যায় আরেকদিক। আমার সবই ঢাকায়। সেসময় বাসা থেকে বের হয়ে ডানের রাস্তায় উঠলে বুঝতাম এলিফ্যান্ট রোডে নানাবাড়ী যাই, আর বামের রাস্তা ধরলে বুঝতাম গোপীবাগে দাদাবাড়ী।

তা সেই পঁচিশ বছর আগের সেই ছুটির দিনে, মামা মামী দের মধ্যে একটা টিভির অনুষ্ঠান দেখার প্রস্তুতি, অনেকটা ঈদের মত। এযুগের যারা, তারা ঠিক বুঝবেনা একটা চ্যানেলের আমলে টিভি অনুষ্ঠানমালা দেখার প্রস্তুতি বলেও একটা ব্যাপার থাকত। সেদিন থেকে টানা তিনদিন টিভি ছাড়া ছিল। অনুষ্ঠান চলল, যে যে যার যার মত এসে বসে যাচ্ছে। আড্ডা, খাওয়া সব টিভির ঘরেই, যার আরেক নাম ড্রয়িং রুম।

ছোট ছিলাম বলে রাত জেগে দেখতে পারতাম না, ঘুম চলে আসত। আবার বিকালে খেলতেও মন চাইত। এই টানাপড়েনে সে সময় দেখেছিলাম “এমিলের গোয়েন্দা বাহিনী”, “মুখরা রমণী বশীকরণ”, “ইডিয়ট”, “ছুটির ঘন্টা”। একটা সিনেমায় নায়ক বুলবুল আহমেদ কে পাউরুটি ডিমে ভিজিয়ে তেলে ভেজে খাওয়ার নাম “ফ্রেঞ্চ টোস্ট” কেনো সেটা অনেককে জিজ্ঞেস করেছিলাম, সবাই বলে এইটাই নাম, কোন কারন নাই।

জেনেছিলাম সেটা নাকি ডি.আই.টি থেকে রামপুরার পথ চলার পথে “বাংলাদেশ টেলিভিশন” এর “রজত জয়ন্তী”র অনুষ্ঠান, মানে বি.টি.ভির বয়স পঁচিশ বছর। তখন জেনে ঠিক করেছিলাম, সুবর্ণ জয়ন্তী তে আমি বড় হয়ে যাব, তখন চাকুরি করব। আমিও রাত জেগে অনুষ্ঠান দেখব।

আজ বাংলাদেশ টেলিভিশন এর সুবর্ণ জয়ন্তী, পঞ্চাশ বছর। মাঝে পঁচিশ বছর পার হয়ে গেছে। অনেক চ্যানেল, অনেক ব্যস্ততা …আর…আমি বড় হয়ে গেছি

জীবনের অনেক অনেক আনন্দদায়ক আর রোমাঞ্চকর মুহুর্ত দেয়ার জন্য ধন্যবাদ “বাংলাদেশ টেলিভিশন”।

শুভ পঞ্চাশতম জন্মদিন বি.টি.ভি।

#BangladeshTelevision
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×