somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ করার মানসিক চাপ!

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকে যে কয়েকটা কথা খুব নিয়মিত বিশ্ববিদ্যালয় জীবন শুরু পর্যন্ত শুনেছি, তা ছিল “এইভাবে লেখাপড়া করলে আর মানুষ হতে পারবানা”। ব্যক্তি আমি লেখাপড়ার বাইরের বিষয় আর জগৎ নিয়েই বেশি উৎসাহী ছিলাম। তাই আম্মার প্রায় মাসিক এই ভবিষৎবাণীর উত্তরে একবার “আমি তো মানুষই, বলো শিক্ষিত হইতে পারবা না” বলায় পিঠে যে কিল বসেছিল, অনেকদিন আমাবশ্যার রাতে তা ফেরত এসে চিন-চিন করে ব্যাথায় জানান দিত!

সিনেমার মত ফ্ল্যাশব্যাক সেরে ফিরে এলাম ২০১৬ তে। পেপারে পড়লাম প্রথমে খাদ্যের বিষক্রিয়ায়, তারপর পরকীয়ায়, এবং সর্বশেষ “মানুষ হতে পারবেনা” এই আশংকায় এক মা তাঁর দুই সন্তানকে হত্যা করেছেন! মামলায় আসল ঘটনা হয়ত এখনো প্রমাণিত না, তবে ঘটনার পেছনের ঘটনা খতিয়ে দেখার সময় হয়ে গেছে।

সবাই ক্লাসে প্রথম হতে চায়, সবাই চায় সর্বোচ্চ নম্বর। তা সে এখনো চায়, আগেও চাইত বাবা-মা রা। কিন্ত একটা সময় হয়ত শিক্ষকের আদর্শ বিষয়টা নিয়ন্ত্রন করত। শিক্ষকেরা অনেকটাই পিতৃ-মাতৃসুলভ আচরন করতেন। পড়ার বাইরে জীবনচারণ, মনুষ্যত্ব আর স্বপ্নের শিক্ষা দিতেন। তখনো স্যার-আপাদের কাছে যেয়ে পড়ার বা গৃহশিক্ষক এর রেওয়াজ ছিল। কিছু কিছু স্কুলের কিছু শিক্ষক-শিক্ষিকারা তখনো তাঁর কাছে “কোচিং” না করলে নম্বর কম দিতেন, সবারই জানা। কিন্ত সেই কোচিংয়েও কেউ কেউ সাফল্যের, জীবনের গল্প শোনাতেন।

আর এখন? আমার প্রথম শ্রেণী পড়ুয়া ছেলের জন্য গৃহশিক্ষক প্রয়োজন, এই স্কুলে টিকে থাকতে হলে দ্বিতীয় শ্রেণী থেকেই কোচিং আর তৃতীয় শ্রেণী হলে বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে দৌড়ানো, নাহলে চলবেনা শোনা যাচ্ছে! আজকাল কি স্কুলে ক্লাসে গল্প হয়? শুনেছি ড্রইং পরীক্ষাতেও ৫০ এ ৫০ তোলার জন্য নাকি আর্ট স্কুলে যেতে হয়, নাহলে উড়ে যেতে হবে! হোক সত্য বা মিথ্যা, একজন অভিভাবক এর মাথায় “সন্তান মানুষ হবেনা, তখন কি হবে” এর যে পরিমাপক, তা হলো শুধুই পরীক্ষায় প্রাপ্ত নম্বর। মানুষ কোন পর্যায়ের মানসিক চাপে গেলে, এই চিন্তা করে নিজের সন্তান হত্যা করতে পারে?

কেউ কি বুঝতে পারছে, ঘটনার অন্তরালে পুরো সিস্টেমটা ভেঙে পড়ছে? আস্তে আস্তে জীবনবোধ ধ্বংস হচ্ছে? পশ্চিমা “উন্নত” দেশে আজও নিয়ম করে লাইব্রেরিতে যেয়ে গল্পের বই পড়তে উৎসাহ দেয়া হয়। আর আমরা তো গল্পের বই পড়ার সময়-সুযোগই দিচ্ছিনা। “ফেসবুক বন্ধ করো, বই বেশি পড়ো” বলে বছরের সবচেয়ে ছোট মাসে গলা ফাঁটিয়ে লাভ কি হবে?

এমন ঘটনা আরো ঘটবে আগামীতে, যদি এই ইঁদুর দৌড় ঠিক না করা যায়। ইঁদুর যখন কুকুর হয়ে দৌড়াবে, তখন পাগল কুকুর কামড়াতেই থাকবে সমাজের গায়ে! ঠিক করার মানুষ পাওয়া যাবেনা, কারন ততদিনে “মানুষ” সব রোবট হয়ে যাবে!

এমনই কোন বৃহস্পতিবারে কি রোবট হয়ে যাব আমিও? আপাতত লম্বা সপ্তাহান্তের শুভেচ্ছা!

শুভ সপ্তাহান্ত!
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×