somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমগ্রাফি অথবা ছ্যাকামাইসিন

২৮ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার প্রেমে হাবুডুবু খাইতে খাইতে যখন তলিয়া যাওয়ার সময় হইয়াছে সেসময় তোমার ঐ একখানি ক্লোজ আপ মার্কা হাসি আমাকে ভাসিয়া তুলিলো।জানিনা কোন কোম্পানির টুথপেষ্ট ব্যবহার করিতেছ কিন্তু এই হাসি দেখিয়া কত যুবকের যে চক্ষু নষ্ট হইবার সম্ভাবনা রহিয়াছে তাহা তুমি বুঝিবেনা। গত তিনমাস যাবৎ চলি্লশখানি চিঠি লিখিয়া আর দশখানা কাড পাঠাইয়া মানিব্যাগের পেট খানা শূন্য করিয়া ও যখন কোন রিপ্লাই পাইলাম না তখন ছ্যাকামাইছিন নামক অতি জনপ্রিয় ঔষধখানা খাইবো বলিয়া মনস্থির করিয়াছিলাম। এই সময় বাংলা সিনেমার মত তোমার মনে আমার জন্য সামান্য দয়া প্লাগ ইন হইলো। তুমি নিজেই আমাকে ডেটিং খাইতে ডাকিয়াছো। এই সংবাদ খানা আমার কাছে লাউয়ের সাথে ইছামাছ দিয়া রান্না তরকারীর মতই মধুর মনে হইলো।

এরপর আমার কি জানি হইয়া গেলো। খাওয়া নাই, ঘুম নাই, টয়লেটে যাওয়া নেই সবকিছুই খালি নাই আর নাই। যেটা রহিয়াছে সেটা শুধু তোমার সাথে মোলাকাতের সপ্নখানি।
সেই দিনখানি কবে আসিবে এই ভাবিয়া অস্থির হইয়া উঠিয়াছি। প্রাইভেট স্যারের বেতন মারিয়া একখানি নীল কালারের ফতুয়া আর কালো জিনস কিনিয়া আনিলাম। বার বার ফেসিয়াল করিয়া এই চাঁদ মুখখানি সূযের মত সুন্দর করিবার চেষ্টা চালাইতে লাগিলাম। অতিপ্রিয় দোস্তের কাছ থেকে একসাথে সব শোধ করিয়া দিবো বলিয়া হাজার দুয়েক টাকাও ধার করিয়া আনিলাম।
হিন্দি রোমান্টিক ফ্লিম দেখা বাড়াইয়া দিলাম। কিভাবে ভালোবাসার কথা বলিতে হইবে কি ভঙ্গি করিতে হইবে কি কালারের কাপড় পড়িতে হইবে ইত্যাদি প্রশিক্ষন চলিতে লাগিলো।
যতই সময় ঘনিয়া আসিতেছে ততই অস্থির লাগিতেছে।আমাকে গ্রহণ করিবেতো? না করিলে আমার কি হইবে?
ব্লগার ভাই/বোনগণ আমার জন্য খাস দিলে দোয়া করিবেন।আমার সামনে এখন দুইটি ঔষধ রহিয়াছে প্রেমগ্রাফি অথবা ছ্যাকামাইসিন। দুইটাই মরণের একটা সুখের মরণ আরেকটা দুঃখের।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×