একদিন সকাল সকাল বাসায় হাজির। দোস্ত আমাদের পাশের ফ্ল্যাটে ঐশ্বরিয়াকে দেখলাম মনে হয় নতুন এসেছে। একটা চিঠি লিখে দেনা যেন আমাকে সালমান মনে করে পাগলের মত ছুটে আসে। বুঝলাম ঘটনা । আরেক মেয়ের পাল্লায় পড়েছে। কি আর করা দোস্ত বলে কথা লিখে দিলাম ।
বেশ কিছুদিন তার কোন খবর নাই। ফোন করলাম। আন্টি বললেন কার সাথে মারামরি করে এখন বিছানায়। হাত ভেঙ্গেছে আর সামনের দাত ও একটা পড়ে গেছে। ঘটনা কিছু আন্দাজ করলাম। দেখতে গেলাম তার বাসায়। মুখ ফোলা আর হাত একটা লটকানো বুকের উপর। জিজ্ঞেস করলাম ঘটনা কি।উত্তরে যা বললো তা শুনে হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেল।
সাহস দেখিয়ে ঐ মেয়ের কলেজে গিয়ে হাতে হাতে চিঠি দিতে গিয়ে মেয়ের প্রেমিকের কাছে হাতেনাতে ধরা পড়েছে। এরপর আর কি........ টিসুম ..........টিসুম..........
বেশ কিছুদিন পর আবার বাসায় হাজির ।
দোস্ত একটা চিঠি লিখে দেনা....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

