ব্লগে বহুত লেখক/ লেখিকা আছে। তাগো মইধ্যে কয়েকজনে নিজেগো বই বাইর করছে। এতে আমার কোন আপত্তি নাই। হেরা নিজেগো বইতে নিজেগো লেখা ছাপাইছে।তাগোরে অভিনন্দন।
মাগার ব্লগের লেখা লইয়া যে বই বাইর হইছে হেইটা লইয়া আমার কথা আছে। হ ঠিক ধরছেন "অপর বাস্তব "নাম দিছে।যারা ছাপাইছে হেরা তাগো লেখাই বেশী দিছে। বাইছা বাইছা তাগো ধারণা মতে যেইটা ভালা হেইটা ঐ বইতে দিছে।
কেন?
আমরা কি পইচা গেছিনি মিয়া? কত ব্লগার ভালা ভালা আবোল তাবোল লেখে হেগোটা ছাপাইলেননা কেন?ব্লগারগো লেখা লইয়া বই বাইর করবেন কইছেন তয় সব ব্লগারগো একটা কইরা লেখা ঐ বইয়ৈ দিলেননা কেন?
যাই হোক। প্রিয় লেখা ছাপা না হওয়া বলগবাসী ,
আপনৈরা মাইন্ড খাইয়েননা। আমরা বাঙ্গালী। পাটি থেইক্যা বাইর কইরা ঢিলে আমরা নতুন পাটি বানাইতে উস্তাদ। চলেন আমরা হেগৌরে বাদ দিয়া নতুন একটা বই বাইর করি। যাগো লেখা ঐ বইতে আছে তারাবাদে নতুন পুরান হগলের লেখানিয়া বহুত বড় একটা বই হইবো।
বইয়ের নাম রাখছি " দুইপার অবাস্তব"।
ব্লগারবাসী যায়গায় দাড়াইয়া আওয়াজ দিয়েন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
