বর্তমান সরকারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া “স্কুল ব্যাংকিং” কার্যক্রম। শিক্ষার্থীদের সঞ্চয়ে বিশেষ ভুমিকা রাখছে
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রমে শিক্ষার্থীরা বেশ সাড়া দিয়েছে। চলতি বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) স্কুল ব্যাংকিংয়ের আওতায় শিক্ষার্থীরা ৪০৭ কোটি ২৯ লাখ টাকা সঞ্চয় করেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১২৮ কোটি ৪৭ লাখ টাকা। স্কুল ব্যাংকিংয়ে আমানতের পাশাপাশি হিসাবের সংখ্যাও বেড়েছে। ২০১৪ সালের জুন পর্যন্ত দেশে কর্মরত ৫৬টি ব্যাংক ৬ লাখ ৩৯ হাজার ৪৬৫টি স্কুল ব্যাংকিং হিসাব পরিচালনা করেছে। ২০১৩ সালের জুন শেষে তফসিলী ব্যাংকগুলোর স্কুল ব্যাংকিংয়ের হিসাব সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজার ৮০২টি। শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাসে উৎসাহিত করতে বর্তমান সরকার বিশেষ এই ব্যাংকিং সেবা চালু করেছে। ক্রমান্বয়ে এই কার্যক্রমে শিক্ষার্থীরা সম্পৃক্ত হওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে। ব্যাংকগুলোকে এই সেবা প্রদানে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দীয় ব্যাংক। স্কুল ব্যাংকিং কার্যক্রমে বেসরকারী খাতের ব্যাংকগুলো এগিয়ে আছে। এ খাতের ৩০ টি ব্যাংকের হিসাবে সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৯৫। আর হিসাবে মোট স্থিতি ৩৯৩ কোটি ৭ লাখ টাকা। স্কুল ব্যাংকিংয়ের আওতায় ৬ থেকে ১৮ বছরের কম বয়সী আগ্রহী ছাত্রছাত্রীরা তাদের মা-বাবা অথবা বৈধ অভিভাবকের সঙ্গে যৌথ নামে হিসাব খুলতে পারে। মাত্র ১০০ টাকা প্রাথমিক জমা দিয়ে বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক শাখায় এই হিসাব খোলা যায়। এ হিসাবে কোন চার্জ আরোপ করা হয় না। বর্তমান সরকারের এই মহতী উদ্যোগকে দেশবাসী ইতিবাচক হিসেবে দেখছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত...
...বাকিটুকু পড়ুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক...
...বাকিটুকু পড়ুনখুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared...
...বাকিটুকু পড়ুন
নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...
মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ...
...বাকিটুকু পড়ুন