অনেকের অনেক রকম শখ থাকে। স্কুল, কলেজে পড়ার সময় আমার অন্যতম শখ ছিলো রহস্য পত্রিকা পড়া। সেবা প্রকাশনীর অারো কিছু প্রকাশনার ভক্ত ছিলাম যেমনঃ তিন গোয়েন্দা, মাসুদ রানা, অনুবাদ সাহিত্য ইত্যাদি! তবে প্রতি মাসের রহস্য পত্রিকাটি না পড়লে যেনো চলতোই না! এতোদিন পরে এসেও সেসব কথা মনে পড়ে এবং ভাবতে ভালোই লাগে! বর্তমানে নিত্যনতুন চিত্তবিনোদনের কোনো অভাব নেই! তাই এ যুগে এসে কাজী আনোয়ার হোসেন সম্পাদিত সেই প্রিয় রহস্যপত্রিকার পাঠক সংখ্যা, জনপ্রিয়তা এবং পরিচিতি কেমন তা জানিনা! আমি নিজেই তো আর কিনিনা অনেক বছর হলো! তবে যখন পড়তাম প্রচুর আনন্দ পেতাম, ভালো লাগতো। এখনো এককালের প্রিয় পত্রিকাটির প্রতি সমান ভালোবাসা আছে! আমার মতো নিশ্চয়ই অনেকেই আছেন যারা এককালে রহস্য পত্রিকার পাগলা পাঠক ছিলেন! এখনো স্মৃতি মনে পড়লে আমার মতোই চট করে ঢু মেরে দেখে আসতে পারেন আগের সেই রহস্য পত্রিকার স্বাদ গন্ধ এখনো আগের মতোই আছে কিনা! চাইলে এমনকি রহস্য পত্রিকা pdf download করে প্রতি মাসে ফ্রীতেও পড়তে পারেন! আশা করি আরো যুগযুগ ধরে টিকে থাকুক প্রিয় রহস্যপত্রিকা!
প্রিয় রহস্য পত্রিকা।
বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।