somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পল্লি উন্নয়ন এবং সাম্প্রতিক বাংলাদেশ (পর্ব-০১)

১৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পল্লি উন্নয়ন এবং সাম্প্রতিক বাংলাদেশ


শুরুকথা:

হরিতে-হিরণে, সবুজে-শ্যামলে, সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ-যার মূলভিত্তি বা প্রাণকেন্দ্র "ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি"। প্রায় বিরানব্বই হাজার (৯২,০০০; বর্তমান পরিসংখ্যান অনুযায়ী) গ্রামের সমন্বয়ে ১,৪৭,৫৭০ বর্গ কি.মি সমগ্র বাংলাদেশই প্রকৃতপক্ষে বিস্তৃর্ণ সমভূমির একটি প্রগাঢ় গ্রাম যেন। গ্রাম অর্থ "প্রকৃতির তনয়া", "অনেক পাতার ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ"। দেশের শতকরা ৭৭ জন* লোক পল্লিগ্রামে বাস করে। পল্লি বাংলার সুজলা-সুফলা, শস্য-শ্যামলা রুপ কবির ধ্যানের খোরাক যুগিয়ে এসেছে যুগ যুগ ধরে। কবির কন্ঠে তাই ধ্বনিত হয়েছিল,

"আমাদের গ্রামখানি ছবির মতন
মাটির তলায় এর ছড়ানো রতন।"


কিন্তু পল্লির সে খ্যাতি আর নেই, নেই সেই রুপ-সেই সোন্দর্য্য; আমাদের অবহেলার কারণে পল্লিগ্রামগুলো আজ অন্নহীন, বস্ত্রহীন, শ্রীহীন-সে যেন আজ সভ্য মানুষের বসবাসের অযোগ্য। মানুষ কেবলই- "ইটের পর ইট মাঝে মানুষ -কীট, নেইকো ভালবাসা নেইকো মায়া" -এমনি কৃত্রিম সুখের অন্বেষণে শহরের দিকে ধাবিত হচ্ছে। শিক্ষিম মানুষ তো বটেই, সামান্য শিক্ষিত এমনকি নিরক্ষর লোকও আজ পল্লিগ্রাম ছেড়ে ছুটেছে শহরের দিকে। সমস্ত দেশের রক্ত শোষণ করে গড়ে উঠেছে শহর। তবু সে শহরে সকলের জায়গা নেই। সেখানে বাসস্থান সমস্যা, যানবাহন সমস্যা, বস্তি সমস্যা। শহরগুলোর বড় রাস্তা ছাড়া সব বৃহৎ বস্তিতে পরিণত হচ্ছে। বাংলার শহরগুলা এখন গরীব রিক্সাওয়ালার দখলে, সামান্য বেতনভূক কর্মচালীর দখলে, ভিক্ষুদের দখলে, নদীর ভাঙ্গনে ছিন্নমূল মানুষের দকলে, ঠগবাজ দালালদের দখলে এবং কতিপয় বাড়ীর মালিকদের দখলে যাদের কেউ বৃটিশ জমিদারের উত্তরাধিকারী মনে করছেন নিজেকে। এই নগর জীবনের যান্ত্রিকতা, ভাঁড়ামি, ভন্ডামি, নীতিহীনতা এবং ফাঁপা মানুষ (Hollow Men)-এর কারসাজি দেখে ইংরেজ কবির মনে হয়েছে-

This is the dead land
This is cactus land.
- এলিয়ট**


তাই পল্লি ও শহরের ব্যবধান দূর করার জন্য আজ শ্লোগান ধ্বনিত হচ্ছে-
"গ্রামে ফিরে যাও"-

"চল ফিরে চল মাটির পানে
সেখানে বাতাস গন্ধ উদাস
সোহাগ জানায় কানে কানে।"
-রবীন্দ্রনাথ ঠাকুর


আর সেখানে যে কর্মসূচীটি সফল করতে হবে তা হচ্ছে পল্লি সংস্কার, পল্লি উন্নয়ন।

উৎস-নির্দেশ:

*পল্লি উন্নয়নে সাম্প্রতিক ভাবনা, বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা-২০০২।

**বাংলা কাব্যে নগর চেতনা/কামাল আতাউর রহমান/২য় বর্ষ, তয় সংখ্যা/জুলাই-আগস্ট-১৯৭৭।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×