নিজেকে চিমটি কেটে স্বপ্নঘুমঘোর কাটানোর মতো সাহস নেই, যদি জেগে উঠে নিজেকে সৃষ্টিহীন দেখে হননের ইচ্ছেটা তীব্র হয়ে ওঠে;
এতোদিন যা ছিল গোপন-প্রেমিকের দেওয়া চুমুর মতো বুকের খাঁজে লুকোনো, তাই-ই এখন নিজেকে দান করতে ইচ্ছে করে আমার, এতোই ভিখিরি-হাল।
একা গভীর রাতে কানত্দ ইস্ট ইন্ডিয়া রোডকে মনে হয় নদী, রাতের নদী; আর হঠাৎ আসা-যাওয়া গাড়িগুলোকে টিমটিমে আলো-জ্বালা সাম্পান, চলেছে বিলীনের দিকে
'সাগর কুলের নাইয়া রে....... অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়ারে
ডেকে ডেকে বলছো মাঝি, আমার নায়ে আয়
আমায় দেখে বলছো মাঝি তোমার নায়ে আর জায়গা নাই... নাই..... রে'
কবে লিখবো আমার সুঠাম পুরম্নষদের নিয়ে নামকীর্ত্তণ, নব্বইয়ে নয়, এই ত্রিশারম্ভেই হোক সেই স্মৃতিচারণ তবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



