সিলেটে ‘এইচআইভি’ ভাইরাসে আক্রান্ত ৯১ জনের মৃত্যু
সিলেট এইচআইভি/এইডস’র জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখানে এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিচ্ছেন আরো ২৮২ জন। মঙ্গলবার সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত সাংবাদিকদের এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত দু’দিনের এই কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর। তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি আল আজাদ।
কর্মশালায় এইটচআইভি এইডস প্রতিরোধ ও জেন্ডার সমতা বিষয়ে আলোচনা করেন, সিলেটের সিভিল সার্জন ডা. এম ফয়েজ আহমদ, ইউএনএফপিএ- এর প্রোগ্রাম অফিসার শাম্মীন সুলতানা ও ডা. মারগুব আরেফ জাহাঙ্গীর।
কর্মশালায় জানানো হয়, এইচআইভি/এইডস এর জন্য সিলেট তথা বাংলাদেশ ঝুকির মধ্যে রয়েছে। দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা সরকারিভাবে সাত হাজার এবং বেসরকারিভাবে ১৪ হাজার ৯৫ জন।
কর্মশালায় আরো জানানো হয়, এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্তের দিক থেকে প্রথম ভারত ও পরে মিয়ানমারের অবস্থান। এ অবস্থায় গণ-সচেতনা বৃদ্ধির জন্য আরও বলিষ্ট ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয় কর্মশালায়।
সিলেটে ‘এইচআইভি’ ভাইরাসে আক্রান্ত ৯১ জনের মৃত্যু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।