somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসুদ রানা সাব্বির
আমি মাসুদ রানা সাব্বির। নারায়ণগঞ্জ জেলায় বাড়ি। বর্তমানে আরব আমিরাতে আছি। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনি। অন্যের দুঃখে দুখী হই। ভালো লাগে প্রেমের কবিতা লিখতে। ফেইসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিতেও ভালোই লাগে।

বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিস্ঠিত না হওয়ার পেছনে যে কারণগুলি দায়ী

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে প্রায় ৪০ বছর হয়ে গেলো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজও বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হতে পারে নাই। অথচ বাংলাদেশের সমকাতারে থাকা মালয়েশিয়া এখন বিশ্বে মোটামুটি একটি প্রতিস্ঠিত দেশ। এমন অনেক দেশই আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। অথচ আমাদের বাংলাদেশ আজও সে লক্ষে পৌছাতে পারে নাই। আমরা তরুন প্রজন্ম যদিও আশা রাখি বাংলাদেশ একদিন না একদিন মাথা উচু করে দাড়াবেই। কিন্তু সেই দিনটি কবে তা আমাদের জানা নেই। আশা নিরাশার দোলায় দোলে আমাদের স্বপ্নগুলি। বাস্তবতা যেনো খুবই কঠিন কিছু ইঙ্গিত করে। আমরা হতাশায় ভেঙ্গে পড়ি। অবশ্য আমাদের বাংলাদেশের উন্নয়ন না হওয়া এবং আমাদের তরুন প্রজন্মের হতাশা হওয়ার পেছনে যে কারণগুলি বেশী তার মধ্যে রয়েছে আমাদের দেশের জনতার অনৈক্য এবং সততা ও দেশপ্রেমের অভাবকেই আমি বেশী প্রাধান্য দেই। বাংলাদেশ স্বাধীন হবার পরপরই আমাদের মধ্যে যে বিবেদ সৃস্টি হয়েছে তা আজও বিদ্যমান এবং সেটা স্থায়ী রুপ লাভ করেছে যা যে কোনো একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে যথেস্ট। অথচ বিশ্বের যে কোনো উন্নত রাষ্ট্রের দিকে তাকালে আমরা দেখতে পাবো তাদের দেশের জনতার জাতীয় স্বার্থে রয়েছে মারাত্বক রকমের ঐক্য যাতে ফাটল ধরানো একরকম অসম্ভবই বটে। আর আমাদের বাংলাদেশে জনতার মধ্যে রয়েছে বিরাট রকমের এক অনৈক্য যা একরকম প্রতিস্ঠিত হয়ে গেছে। রাজনীতি থেকে শুরু করে সবকিছুতেই এতো বেশী অনৈক্য আমাদের মধ্যে চেপে বসে গেছে যা থেকে আমরা বেরুতে মোটেও চেস্টা করি না। আর এ থেকে বেরুনোর চেস্টা যদি আমরা না করি তবে উন্নয়নের চিন্তা করা চরম বোকামী ছাড়া আর কিইবা হতে পারে।

অপরদিকে আমাদের মধ্যে সততা এবং দেশপ্রমেরও যথেস্ট অভাব রয়েছে। সততা ও দেশপ্রমের জায়গায় ঘাটতি হবার কারণেই আমাদের সমাজে অত্যাচার, অনাচার, হিংসা-বিদ্ধেষ মারাত্বক রকম আকার ধারণ করেছে। এখানে দেখা যায় দেশের উন্নয়নে কাজ করছে এমন সব প্রতিস্ঠানকেও প্রতিহিংসার স্বীকার হতে হচ্ছে। প্রতিহিংসার স্বীকার হতে হচ্ছে যারা দেশকে নিয়ে সত্যিকারভাবে ভাবেন সেসব ব্যক্তিদেরকেও। আমাদের দেশে গুনীদের কদর নেই বললেই চলে। কোনো রকম ধারণা ছাড়াই যে কোনো বিষয়ে আমরা বিরোধীতা করে বসি। কিন্তু আমাদের মধ্যে যদি সততা ও দেশপ্রেম থাকতো তবে আমরা দেশের ও দশের কথা ভাবতাম। সততা হলো অন্যকে সম্মান করতে জানা। কিন্তু আমাদের মধ্যে এটা অনুপস্তিত বললেই চলে।


জনসংখ্যা সমস্যার মধ্যেও এ দেশটাকে উন্নত করা যায় যদি আমাদের মানসিকতা পরিবর্তন করা যায়। আর এই পরিবর্তন তখনই আমাদের মধ্যে হবে যখন আমাদের মধ্যে ঐক্যের বাতাস বইবে এবং সততা ও দেশপ্রমের জায়গাটা উন্নততর হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×