somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি হাউ টু পোষ্ট। ঢাকা শহরে মোটরসাইকেল চালান? পুলিশ ফাইন করেছে? চলুন দেখি কিভাবে জব্দকৃত কাগজপত্র উদ্ধার করবেন।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: গুগল।

আজকাল ঢাকা শহরে গাড়ির পাশাপাশি মোটরবাইক এবং বাইসাইকেল হুহু করে বাড়ছে। সময় বাঁচাতে এই দুই বাহনের কোন জুড়ি নেই। তাই সবাই এই দুই বাহনের দিকে ঝুকছেন। বাইসাইকেল চালাতে যেহেতু কোন লাইসেন্স লাগে না, তাই এইটা চালাতে কোন সমস্যা হয় না। কিন্তু মোটরবাইক চালাতে গাড়ির রেজি: এবং ড্রাইভিং লাইসেন্স লাগে। এছাড়াও হেলমেট থাকাও বাধ্যতামূলক।

আপনার যেহেতু একটি মোটরবাইক আছে, সেহেতু ধরে নিচ্ছি আপনার গাড়ির রেজিষ্ট্রেশন. ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট আছে। এই তিনটা বিষয় ঠিক থাকলে সাধারণত কোন সমস্যা নেই। তারপরও যদি আপনি ফুটপাত দিয়ে গাড়ি চালান অথবা যেকোন ভাবে আপনার গাড়ি চালানো বৈধ না হলে পুলিশ আপনাকে ফাইন করবে। যারা নতুন তারা প্রথমবার এই সমস্যাই পড়লে খুবই হতাশ হয়ে যান। বুঝে উঠতে পারেন না কি করবেন। পুলিশের অফিসে গিয়ে দালালের হয়রানির শিকার হতে হয় প্রায়শই।

তাহলে চলুন দেখি পুলিশ ফাইন করলে কিভাবে আপনার জব্দকৃত কাগজ (যেমন: ব্লুবুক, রেজি: ) কোনরকম ঝামেলা ছাড়াই ফেরত পাবেন।

ফাইন করার সময় পুলিশ-কে সঠিক তথ্য দিন। কোনরকম উল্টাপাল্টা তথ্য দিবেন না। তাহলে আপনার বিপদ হবে। পুলিশ আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, মোটরবাইকের রেজি: নম্বর জানতে চাইবে। সেগুলে সঠিকভাবে দিন। তারপর আপনাকে একটি স্লিপ ধরিয়ে দিবে। স্লিপটি যত্ন করে রেখে দিন। এবং দুই কপি ফটোকপি করে নিন। কেননা এই স্লিপের কালি খুব তাড়াতাড়ি মুছে যায়। আর যদি কালি মুছে তথ্য হারিয়ে ফেলেন তাহলে আর দেখতে হবেনা। ঝামেলা কত প্রকার কি কি সব বুঝে যাবেন।

যাহোক আশা করি দুই কপি ফটোকপি করেছেন। এবার একটি আপনার কাছে রাখুন এবং অপরটি বাসায় বা সুবিধামত জায়গায় রাখুন। সাধারণত ফাইন করার পর ১মাস সময় থাকে। এই ১মাসের মধ্যে সাধরণত ফাইনের টাকা জমা দিতে হয়। এবার আপনার আশে পাশে U Cash এর এজেন্ট এর দোকান খুজে বের করুন। প্রায় সব বাজারেই পাওয়া যাই। যদিও বিকাশের মত এত সহজলভ্য নই। তাই একটু ভাল করে খুজুন।

এখন এজেন্ট এর কাছে স্লিপ এবং ফাইনের টাকা নিয়ে যান। তাদের কে স্লিপ দেখালেই তারা বুঝে যাবে। সাধারণত ফাইনের টাকার পরিমান থেকে ২০ টাকা অতিরিক্ত নেই তারা। টাকা জমা হলে আপনার স্লিপে তারা ট্রান্জেকশন আইডি তারিখ ইত্যাদি লিখে সীল এবং স্বাক্ষর করে দিবে। এইবার এই সীল ও স্বাক্ষর করা স্লিপটি যত্ন করে রেখে দিন। ৭ দিনের মধ্যে আপনার দেয়া ঠিকানায় অর্থাৎ আপনি পুলিশ কে যে ঠিকানা দিয়েছিলেন সেই এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে আসবে। সময়মত এলার্ট পেতে পুলিশ কে দেয়া মোবাইল নম্বরটি খোলা রাখুন। কাগজপত্র (ব্লুবুক, রেজি:) চলে আসলে আপনার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনাকে কল করা হবে। ব্যস হয়ে গেল এখন শুধু সময় করে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে স্লিপ জমা দিয়ে আপনার কাগজ বুঝে নিন।

শেষ কথা- আইন কানুন মেনে গাড়ি চালান। আর অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই তাড়াহুড়া করবেন না।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×