বিশ্ব থেকে ক্ষুধা দূর করতে এবং দরিদ্র শিশুদের শিক্ষা ও খাদ্য সরবরাহের জন্য বিশ্ব থাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) সঙ্গে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও যৌথভাবে প্রচারাভিযান শুরু করেছে করেছে কেএফসি এবং পিতজা হাট।
এ উপলক্ষে বিশ্ব থাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) এর প্রতিনিধি জন আইলিয়েফ বলেছেন এদেশে ৭৫ লাখ লোক রাতে পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়। তারা কিভাবে কেএফসি এবং পিতজা হাটের সঙ্গে এইসব ভূখা-নাঙ্গা মানুষের ক্ষুধা নিবারণ করবে আমার এই ক্ষুদ্র মাথায় ধরে না। এই জায়গায় যারা খেতে আসে তাদের পেট ভরানোর জন্যই তো এতো লোককে না থেয়ে থাকতে হয়। এই দুটি প্রতিষ্ঠানকে নিয়ে যেভাবে ক্রিয়া-কর্ম শুরু হয়ে গেছে। ভয় হচ্ছে আরো কত লোক না জানি পেটে ক্ষুধা নিয়ে ঘুমানোর দলে যোগ হবে।
এর উদ্বোধন করেন বাংলাদেশের দুই সঙ্গীত শিল্পী এবং এক অভিনেত্রী। এদের চরিত্র এখন এমন হয়েছে যে, কেউ যেন গান বা পান্ডুলিপি লিখেছে। আর তারা গাইতে আর অভিনয় করতে শুরু করে দিল। তাদের অনেক কিছু করার আছে সমাজের মানুষের জন্য। আমি বলবো তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে এই ধরনের বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমে।
আরো বেশ কজন নামী-দামী, খ্যাতনামা নাট্যব্যক্তিত্য রয়েছেন। যারা ইতিমধ্যেই ওয়াদাবদ্ধ বেইলী রোডে প্রতিদিন নাটকের আয়োজন করবেন। তবে মহিলা সমিতিতে নয়, গাইড হাউসে তো সম্ভবই নয়। তাই তারা নাটকের মঞ্চ হিসেবে বেইলী রোডে কেএফসি এবং পিতজা হাটকেই শ্রেষ্ঠ মনে করছেন। তাই এই দুইটি প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারে তারা নেমে পড়েছেন। হায়রে, কোথায় গেল বাঙ্গালী সংস্কৃতি রক্ষার আন্দোলন!
আর ট্রান্সকম ফুড লিমিটেডের কথা না বললেই নয়। এরাও কিন্তু প্রচন্ড ক্ষুধা নিয়ে জন্মেছে এবং প্রতি রাতে ভীষণ ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়। তবে সেটি পেটের ক্ষুধা নয়, মানুষকে শোষন করার ক্ষুধা, মানুষকে ধোকা দেওয়ার ক্ষুধা নিয়ে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



