somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার র‌্যাবের নির্যাতনের শিকার ঢাবি শিক্ষক। ‍উত্তরায় ফিন্যান্স বিভাগের প্রভাষক সাইফুদ্দীনের হাত ভেঙ্গে হাসপাতালে পাঠিয়েছে তারা

২৯ শে মার্চ, ২০১২ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র‌্যাব) সদস্য কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত ও বেদম মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ফিন্যান্স বিভাগের ওই প্রভাষক মোহাম্মদ সাইফুদ্দীন খান রাজধানীর পঙ্গু হাসহাতালে চিকিৎসাধীন আছেন। তার একটি হাত হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরার দক্ষিণখানে এ ঘটনা ঘটে। তার ডান হাতের কনুইয়ের হাড় ভেঙ্গে গেছে। তিনি বুকেও আঘাত পেয়েছেন।

সাইফুদ্দীন খান বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি উত্তারার দক্ষিনখানের গাওয়াইর এলাকার নিজ বাসা থেকে রূপনগরে শ^শুরের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হই। বাসা থেকে কিছু দূরেই রাস্তায় র‌্যাবের একটি প্রাইভেটকার দাঁড় করানো ছিলো। পথচারী চলাচলে অসুবিধা হওয়ায় আমি গাড়িটি রাস্তার এক পাশে পার্কিং করতে বলি। এসময় সেনাবাহিনী থেকে র‌্যাবে আসা ল্যান্স কর্পোরাল নুরুল আমীন আমাকে গালাগাল ও হুমকি দমকী দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেওয়ার পরও তারা আমার উপর উত্তেজিত হয়ে যান। র‌্যাবের গাড়ির ড্রাইভার নৌবাহিনী থেকে আসা আমীন মিয়া বলে, ‘র‌্যাব কি করতে পারে তা তো জানেন।’ এক পর্যায়ে তারা আমার কপালে ঘুষি মারে। বুকে লাথি মারে। আঘাতে আমার বাম হাতের কনুই ভেঙে যায়।
তিনি জানান, এ ঘটনা তিনি রাতেই উপাচার্য, উপ-উপাচার্য এবং শিক্ষক সমিতিকে জানানো হয়েছে। মারধর করার পর র‌্যাবের ওই ড্রাইভার এখন তার পরিবারের সদস্যদের ফোনে হুমকি দিচ্ছেন বলে জানান এ ঢাবি শিক্ষক।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, লাঞ্ছনার শিকার হওয়া শিক্ষক আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। আমরা র‌্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষকে তা অবহিত করেছি। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×