একটা কবিতা লেখার স্বপ্ন দেখছি,
একটা কলম, একটা সাদা খাতার পৃষ্ঠা
আমার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের হয়ে
ভেতরটাকে ওলট পালট করে যাচ্ছে।
এমন একটা সময় ছিলো প্রতিটি শব্দ কবিতা হয়ে উঠত।
দিনকে দিন আমি কেমন যেন শব্দহীন হয়ে পড়ছি।
আমার আমিকে বড্ড অচেনা মনে হয়।
বন্ধুদের আড্ডায়, ফোনে আলাপচারিতায় কতকথার বৃষ্টি নামে,
কাগজ, কলম আর আমি বন্ধু হলেই যত বেদনা, যত কষ্টের ঝড় উঠে।
প্রকৃতির কাছে আশ্রয় খুজি, পশ্রয় পাই না।
ভীষণ ফাঁকা লাগে, একা লাগে
নিজের কাছে নিজেই কেমন বোকা বনে যাচ্ছি।
এ বেদনার সাথী আর কেউ হবে না
কারণ কেউ বোঝে না, কতটা রক্ত ক্ষরণ হৃদয়ে বাজে।
কবিতার দেশে ভীষণ একা হয়ে, কিসের নেশায়, কার আশায়, প্রতিদিনের বেঁচে থাকার যুদ্ধে যোদ্ধা বনে যাচ্ছি।
এতটুকু সময় নাই অন্তর কথা, অন্তরের জ্বালা, স্বপ্ন দেখার, স্বপ্ন সাজানোর শব্দ বিন্যাসে সাজানোর।
সত্যি বলছি, ভেতরটা বড্ড ফাঁকা লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


