তুই যে আমার উজান গাঙে
ছোট্ট নায়ের মাঝি
তোরে লইয়া ধরছি পাড়ি
উতাল গাঙের মাঝে, হাজার ঢেউ ভাঙি।
তুই যে উতাল দিনের কাঠ ফাঁটা গরমে
একটু সুখের আরাম শীতল পাটি।
তোরই মাঝে অঙ্গ জুড়ায় পরান হয়রে ঠান্ডা।
তুই যে আমার কাদা মাখা পথে একটা ইটের টুকরা
তোরে লইয়া পার হইয়া যাই, হাজার মাইলের রাস্তা।
তুই যে আমার হাজার রঙের একটা রঙিন ঘুড়ি
তোরে ইচ্ছা করে নাটাই ছাড়াই উড়াই,
আবার নাটাই ছাড়াই উড়াই যদি
তোরে কোথায় পাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


