ছাত্রলীগ কর্মীর ইভটিজিংয়ে ঝিনাইদহের স্কুলছাত্রী রুমির আত্মহত্যা
২০ শে মে, ২০১০ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছাত্রলীগ কর্মীর ইভটিজিংয়েই আত্মহত্যা করে ঝিনাইদহ পৌর এলাকার চরখাজুরা গ্রামের দশম শ্রেণীর ছাত্রী রুমি আক্তার। ছাত্রলীগ কর্মী সোহেলের অত্যাচার ও মানসিক নির্যাতনে বিষপান করে আত্মহত্যা করে রুমি। এ ব্যাপারে রুমির বাবা হাফিজুর রহমান মিন্টু ঝিনাইদহ সদর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। স্থানীয় পুলিশ প্রশাসন দীর্ঘ ১৫ দিন মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে আসছিল বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। সাংবাদিকদের কাছে মামলাটি গোপন রেখে পুলিশ উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে বলে হাফিজুর রহমান মিন্টু অভিযোগ করেছেন। এদিকে নিহতের মামা সাজেদুর রহমান সাচ্চু দাবি করেছেন, সোহেল ঝিনাইদহ পলিটেকনিক কলেজের ছাত্রলীগ নেতা খায়রুল গ্রুপের একজন সক্রিয় সদস্য।
উল্লেখ্য, ৪ মে বিকালে রুমি বিষপান করলে তাকে প্রথমে ঝিনাইদহ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫ মে দুপুরে রুমির মৃত্যু ঘটে। দেশব্যাপী ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর আন্দোলন এবং সরকারের হুশিয়ারি সত্ত্বেও ঝিনাইদহ থানা পুলিশ মামলার আসামি ছাত্রলীগ কর্মী সোহেলকে ধরতে গড়িমসি করছে বলে বাদীর আত্মীয়-স্বজন অভিযোগ করেছেন। পুলিশের নীরব ভূমিকার কারণে নিহত রুমির পরিবার মামলার ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন