অবশেষে নতুন ঢং এর রেল।
যাত্রীদের দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছে রেলের নতুন বাহন ডিজেল ইলেকট্রিক্যাল মালটিপল ইউনিট ডিইএমইউ। পৃথিবীর বিভিন্ন স্থানে এই মোটর রেল চলাচল করলেও বাংলাদেশে এই প্রথম চালু হতে যাচ্ছে।
তিন কোচ বিশিষ্ট এই বিশেষ ট্রেনের দুইপাশে ইঞ্জিন ও মাঝখানে বগি। প্রতিটি গাড়ি ৩০০ জন যাত্রী বহন করতে পারবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই মোটর রেল ঘণ্টায় ৮০ কিলোমিটার যেতে পারে।
আগামী এক বছরের মধ্যে এ রোফয়েল ডিজাইনের এই ডিইএমইউ যাত্রী সেবায় চালু হচ্ছে। রেলওয়ের মহাপরিচালক টিএ চৌধুরী জানান, ৩০ সেট এই ডিজেল চালিত মোটর কার কেনার পরিকল্পনা নিলেও প্রথমে আসছে ১০ সেট। প্রতি সেটের মূল্য প্রায় ২০ কোটি টাকা।
অফিসগামী যাত্রীদের জন্য সকালে ও বিকালে বিশেষ ব্যবস্থায় আধা ঘণ্টা পর পর ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ভৈরব, ময়মনসিংহ, ব্রাক্ষণবাড়ীয়া এবং চট্টগ্রাম-দোহাজারি, দিনাজপুর, লালমনিরহাট, শান্তাহারসহ বিভিন্ন রুটে চলাচল করবে।
বিস্তারিত
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


