ছোটবোন জে.এস.সি. পরীক্ষা দিয়েছে, গতকাল থেকে অপেক্ষা করছি, কখন রেজাল্ট হবে, কখন রেজাল্ট হবে। বোন ঢাকায় বসবাস কারী বড় দু ভাইকেই রোল নাম্বার দিয়ে রেখেছে, মফস্বলের স্কুল, কখন রেজাল্ট দেয় কে জানে, আমরা যাতে ইন্টারনেট থেকে আগেভাগেই রেজাল্ট টা দেখে জানিয়ে দিতে পারি সেটাই উদ্দ্যেশ্য।
সে চেষ্টাই করে যাচ্ছি সকাল থেকে,
হাঃ হতম্বি,
সাইট টা কাল রাত থেকে বলছিল(২৭-১২-২০১১), মাঝ রাত মানে ২৮ তারিখ ১২ টা এ.এম. থেকে রেজাল্ট পাওয়া যাবে,
কিন্তু বাস্তবে রেজাল্টের কোন নাম গন্ধ নেই,
যা হোক দুপুরের দিকে এসে সেটা ঠিক করা হোলো । বলা হোল, বিকাল ৪ টা ৩০ শে পাওয়া যাবে, কিন্তু কি অদ্ভুত বিষয় আর ব্যাবস্থা।
শহরে, গ্রামে ও মফস্বলে সব স্কুলেই হার্ড কপি পৌছে গেছে। শুনতে পাচ্ছি ওখানে পাবলিশ করে দিয়েছে। টিভি খবরেও বলা হচ্ছে রেজাল্ট পাবলিশিং এর খবর।
মা বিকাল ৪ টার দিকেই ফোন করে বলল রেজাল্ট পাওয়া গেছে স্কুল থেকেই, এ প্লাস।
শুনে নিঃসন্দেহে ভাল লাগল।
কিন্তু নিজেদের ভাগ্য বিড়ম্বনা চিন্তা করে একটু করুণাও কি লাগল না ??????????????????????????????????????????????????????
ডিজিটালিটির কি ছিরি আহা...
হায়রে ডিজিটাল বাংলাদেশ,
সুবিধা দেয়ার জন্য কোন কিছু কে আইটি এনেবল করা হয়।
আর এ ত দেখি উলটো অসুবিধা, আরে সাইটেই যদি প্রকাশ করবি তাহলে একটু আগে কেন করবি না...??????????????????
যা হোক রেজাল্ট পেয়েছি। ভাল রেজাল্ট, আরো অনেকেরটাও শুনছি, ভাল লাগছে।
তবে শংকাও হচ্ছে। ছোটদের কাজ ছোটরা করে যাচ্ছে ঠিকঠাক।
কিন্তু আমরা কি করছি?
যে ডিজিটাল বাংলাদেশের নমুনা সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি তাতে কি কোন স্বস্তি পাচ্ছি?
এই ছোটরাও বড় হয়ে যদি পচা গলা নষ্ট রাজনিতীর যাতাকলেপীষ্ঠ এই দেশটাকে দেখে,
সুযোগের অভাবে হতাশ হয়ে পড়ে,
আজকের এই কচি মনের স্বপ্ন গুলোর যদি সেদিন অকাল মৃত্যু হয় ভেবে দেখেছেন কি কেউ, কে নেবে সেই দায়ভার.....।
আল্লাহ আপনার আমার সকলের ছেলে, মেয়ে, বোন, ভাই, ভাতিজা, ভাতিজি, ভাগিনা, ভাগিনি যারা কৃতকার্য হয়েছে তাদের মংগল করুন।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


