somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাগের হাটের ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত সপ্তাহে কোন এক ট্রাভেলারের ষাট গম্বুজ ভ্রমনের পোস্ট দেখে চলে গিয়েছিলাম একদিনের জন্য বাগেরহাট আর খুলনায়। সংক্ষেপে তাই শেয়ার করবো আজকে



খুলনা থেকে ১ দিন সময় নিয়ে গেলে আপনি দেখতে পারবেন
১। ষাট গম্বুজ
২। Khan Jahan Ali মাজার
৩। চন্দ্রমহল
৪। রুপসা সেতু

আর হাতে যদি দুই দিন সময় থাকে তাহলে বিকেলের দিকে মংলা চলে যেতে পারেন। পশুর হোটেলে রাত কাটিয়ে ভোরে সুন্দরবন দেখে দিনে দিনে ব্যাক করতে পারবেন।

ডিপারচারঃ
ঢাকা বা চিটাগং থেকে খুলনা বা বাগের হাটের উদ্দেশে যে বাস গুলো ছেড়ে আসে সেই বাসে ঊথে যেতে পারেন। অথবা ঢাকা থেকে প্রতিদিন ৫-৬ টা ফ্লাইট আসে, সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, পিক টাইম না থাকলা টিকেট প্রাইস ২৭০০ থেকে ৪৫০০ পর্যন্ত। যশোর বিমান বন্দরে নেমে সরাসরি বিমান এর বাসে করে খুলনায় চলে আসতে পারেন। যেহেতু যশোর খুলনা রোড খুব একটা সুবিধার না তাই এই বাসে আসাটাই বুদ্ধিমানের কাজ, টীকেটের মূল্য ২৫০ টাকা। আপনাকে শিববাড়ি মোড়ে নামিয়ে দিবে।
যাই হোক আপনি এখন পর্যন্ত খুলনা আসলেন, এখন আপনি বাগের হাটে ২ ভাবে যেতে পারেন। লোকাল বাসে , এজন্য আপনাকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এ যেতে হবে, সেখান থেকে সরাসরি বাগের হাটের বাস পাওয়া যায়। টিকেটের মুল্য ৬০ টাকা। আর যদি আওপ্নি একটু আরামে যেতে চান তাহলে মাইক্রো বা প্রাইভেট কার যেতে পারেন মাত্র ২০০০ থেকে ৩০০০ টাকায় সারাদিনের জন্য। এজন্য আপনাকে যেতে হবে ময়লা পোতার মোড়ে। খুলনা থেকে বাগের হাটের দুরত্ব মাত্র ৩০ কিলো, আর রাস্তাটাও চমৎকার। যাওয়ার পথে রূপসা ব্রিজে নামতে পারেন, ভালো লাগবে।

ষাট গম্বুজ মসজিদঃ
খুলান থেকে আসতে সময় লাগলো মাত্র ৩৫ মিন, আমরা প্রথমে খান জাহান আলীর মাজার আর দিঘী দেখতে চলে গেলাম। মসজিদ ছাড়িয়ে যেতে হয়। মাজারে তেমন দেখার কিছু নাই, শুক্র বার না যাওয়াটাই ভালো, এত ভীড় থাকে যে যায়গাটার সৌন্দর্য নস্ট করে দেয়। আর এদিক থেকে কোন এক মাতাল মুরিদ মাইকে করে চিল্লাতে থাকে " মানত দেন... গরু খাশি আনলে এখানে দিন...।" যাই হোক এসব না দেখে আপনি শান্তির জন্য চলে যেতে পারেন মসজিদ কমপ্লেক্সে। মসজিদ এর পিছনে আছে #গোরার_দিঘী, দিঘির পাশে বসার যায়গা করে রাখা আছে, সেখানে বসে থাকলেও আপনার মধ্যে শান্তির অনুভূতি চলে আসবে।


এরপর চলে যেতে পারেন মিউজিয়ামে, মসজিদ কমপ্লেক্সের ভিতরেই। তবে দয়া করে ভিতরে কোন ছবি উঠাবেন না।

দুপুরের পরে যদি আপনি ব্যাক করেন তাহলে #চন্দ্রমহল যেতে পারেন। অনেকেই আবার বলে যে চন্দ্র মহল তেমন দেখার কিছু নাই, কৃত্রিমতাই ভরপুর, আমি যদিও যাইনি।

অথবা চলে যেতে পারেন মংলায়। রাতে থাকতে হলে অবশ্যই আগে থেকে হোটেল বুক করে রাখবেন।

আর যদি #খুলনা ব্যাক করতে চান তাহলে #রূপশায় নেমে খুলনার সূর্যাস্ত দেখতে পারন।
ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।
গত সপ্তাহে কোন এক ট্রাভেলারের ষাট গম্বুজ ভ্রমনের পোস্ট দেখে চলে গিয়েছিলাম একদিনের জন্য বাগেরহাট আর খুলনায়। সংক্ষেপে তাই শেয়ার করবো আজকে



সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×