somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালি সি বীচ ভ্রমণ

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে নিজের মন কে ছুটি দিতে হয় এই শহুরে কোলাহল থেকে। ক্লান্ত-শ্রান্ত মন কে নিয়ে যেতে হয়  প্রকৃতির কাছে, সবুজের মাঝে। এজন্যই গত সপ্তাহে ঘুরতে গিয়েছিলাম সীতাকুণ্ড এর চন্দ্রনাথ পাহাড়ে।

শহর থেকেমাত্র ২৫ কিমি দূরেই সীতাকুণ্ড। সেখানে সিএনজি অটো বা মাইক্রো ভারা করে আপনি সহজেই যেতে পারেন। আমরা ১৩ জন মিলে লেগুনা ভাড়া করেছিলাম। সকাল ৮ টায় চিটাগাং এ কে খান বাস স্টপ থেকে যাত্রা শুর করে দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাই। মাঝপথে আবার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল বলে ৩০ মিনিটের বিলম্ব। দিনটা বেশ পরিষ্কার। মেঘ মুক্ত পরিস্কার নীল আকাশ, সকাল ১০ টার দিকেই প্রচন্ড তাপ দিচ্ছে।কয়েকদিন বৃষ্টির পরে আকাশে যেন নতুন সূর্য  উঠেছে।



সীতাকুণ্ড শহর থেকে পুব দিকে চন্দ্রনাথ পাহাড়। রাস্তায় কাওকে বললেই দেখিয়ে দিবে। কলেজ রোড, এর পর ব্যাস কুন্ড। তারপর আর গাড়ি যায় না। গাড়ি থেকে নেমেই দেখি পাহাড় দেখা যাচ্ছে।

পাহাড় দেখেই এত তাড়াতাড়ি উঠতে শুরু করি যে ১০ মিনিট হাটার পড়েই একদম ক্লান্ত হয়ে যাই। তারপর রেস্ট নিয়ে নিয়ে উঠে যেতে প্রায় ২ ঘন্টা লেগে গেল। প্রথম পাহাড়ে উঠার পড়ে মনে হচ্ছে আর কোন শক্তি নাই। এদিকে পানি যা নিয়ে এসেছিলাম, সব খেয়ে শেষ। আরো বেশি পানি আনলে ভালো হত হয়ত। সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল অসহ্য গরমের জন্য। তবে পাহাড়ে উঠে দেখি ঠাণ্ডা বাতাস আর মনোমুগ্ধকর দৃশ্য। মনে এত কস্ট করে আসা টা স্বারথক হলো।



আমরা প্রায় দেড় ঘন্টা পাহাড়ের উপর ছিলাম। কি অপরূপ দৃশ্য। একপাশে বড় বড় টিলা-পাহাড়, অন্য পাশে সমুদ্র। সীতাকুন্ড শহরটাও দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল, এখানেই একটা বাড়ি বানিয়ে থেকে যাই। কিন্তু তা কি আর হয়? আমাদের নেমে যেতে হলো একটু তাড়াতাড়ি করেই। কারন এরপর খেয়ে দেয়ে আবার গুলিয়াখালি যেতে হবে।



গুলিয়াখালি সি বীচ সীতাকুণ্ড থেকে মাত্র ১০ কিমি পশ্চিমে। যেতে প্রায় ২৫ মিনিট লাগলো। সাড়ে ৫ টায় গিয়ে পৌছলাম, তারপর অ মনে হলো দেরী হয়ে গেল। আরো আগে আসলে ভাল লাগত। 



অবশেষে আমরা ফেরার জন্য রওনা করি। সাক্সেসফুল একটা ট্যুর ছিল। তবে যারা এখানে যাবেন তাদের জন্য কিছু টীপ্সঃ

১। ভোরে পাহাড়ে উঠা সবচেয়ে ভাল। নাহয় রোদের তাপে যায় যায় অবস্থা হয়ে যায়।

২। প্রচুর পানি এবং স্যালাইন নিয়ে যাবেন। পাহারে উঠার সময় এর উপযোগিতা হারে হারে টের পেয়েছিলাম।

৩। গামছা বা সান ক্যাপ নয়ে যাবেন। সানগ্লাস নেয়াও ভালো। 

৪। পাহাড়ে উঠার সময় বামের রাস্তা ফলো করবেন আর নামার সময় ডান পাশের টা, মানে যেটায় সিঁড়ি করা।

৫। গুলিয়াখালি বিচে যাওয়ার সময় অবশ্যই জোয়ার ভাটার সময় যেনে নিবেন।



সবশেষে আমার করা একটু ছোট্ট ভিডিও দেখে নিতে পারেন, ভালো লাগবে আশা করি 
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×