somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈসা(আ:)কে আকাশে তুলে নেয়া প্রসংগে

০৩ রা আগস্ট, ২০০৭ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুরা আল ইমরানের ৫৯ আয়াতে হযরত ঈসা (আ:)সম্পর্কে আল্লাহ বলেন:¨আল্লাহর কাছে ঈসার উদাহরণ হচ্ছে আদমের অনুরুপ।তিনি তাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে। এবং তারপর তাকে বলেছিলেন-হয়ে যাও,সংগে সংগে হয়ে গেলেন।’’ পিতাবিহীন জন্মাবার দরুণ ইহুদীরা তার জন্মবিষয়ে নানা অপবাদ দিত।অথচ আদম(আ:)এর জন্মটা ছিল এর চেয়েও বিস্ময়কর;যিনি পিতামাতাবিহীন জন্ম নিয়েছিলেন। সুরা নিসার ১৫৭নং আয়াতের ব্যাখ্যায় সন্দেহ সম্পর্কে তফসীর হযরত যাহহাক(রাহ:)বলেন-ইহুদীরা যখন হযরত ঈসা(আ:)কে হত্যা করতে বদ্ধপরিকর হলো,তখন তার ভক্ত ও সহচরবৃন্দ এক স্হানে সমবেত হলেন।হযরত ঈসা(আ:)ও সেখানে উপস্হিত হলেন।শয়তান ইবলীস তখন রক্ত পিপাসু ইহুদী ঘাতকদেরকে হযরত ঈসা(আ:)এর অবস্হানের ঠিকানা জানিয়ে দিল।৪০০০ ইহুদী একযোগে গৃহ অবরোধ করল।হযরত ঈসা(আ:)তার ভক্ত ও সহচরবৃন্দকে সম্বোধন করে বললেন,তোমাদের মধ্যে কেউ

এই গৃহ হতে বহির্গত ও নিহত হতে এবং পরকালে বেহেস্তে আমার সাথী হতে প্রস্তত আছো কি?জনৈক ভক্ত আত্মোৎসর্গের জন্যে উঠে দাড়ালেন।হযরত ঈসা(আ:)নিজের জামা ও পাগড়ী তাকে পরিধান করালেন।অতপর তাকে ঈসা (আ:)এর সাদৃশ্ করে দেয়া হলো।যখন তিনি গৃহ থেকে বের হলেন,তখন ইহুদীরা ঈসা(আ:)মনে করে তাকে বন্দী করে নিয়ে গেল ও শুলে চড়িয়ে হত্যা করলো।অপরদিকে ঈসা (আ:)-কে আল্লাহ জাল্লা শানুহু আসমানে তুলে নিলেন(তফসীরে কুরতুবী)
অন্য এক বর্ণণায় পাওয়া যায়,যে ইহুদী তাকে হত্যা করতে সর্বপ্রথম ঘরে ঢুকেছিল ,আল্লাহ সেই ব্যক্তির আকার-আকৃতি পরিবর্তন করে হুবহু ঈসা(আ:)এর ন্যায় করে দেন।অতপর আল্লাহ ঈসা(আ:)কে সুকৌশলে আকাশে তুলে আসেন। অন্যদিকে ব্যর্থ মনোরথ হয়ে সেই লোকটি যখন গৃহ থেকে বেরিয়ে এল তখন অন্যান্য ইহুদীরা তাকেই ঈসা(আ:)মনে করে পাকড়াও করল ও শুলেতে চড়াল। শুলে চড়ানের পর কিছু লোক বললো,আমরা তো নিজেদের লোককেই হত্যা করে ফেলেছি।কেননা,নিহত লোকটির মুখমন্ডল ঈসা(আ:)এর মত হলেও তার অংগ-প্রত্যংগ অন্য রকম।তদুপ এ লোকটি যদি ঈসা হন, তবেআমাদের প্রেরিত লোকটি গেল কোথায়?আর এ লোকটি আমাদের হলে, ঈসা(আ:)ই বা কোথায় গেলেন?সুরা নিসার ১৫৭-১৫৮ আয়াতে এদের এই ধাধার কথাই ব্যক্ত হয়েছে ও সবশেষে আল্লাহ নিজেই বলেছেন-তিনি হচ্ছেন মহাশক্তিমান ও রহস্যময়। তবে এ ২টি বর্ণণার মধ্যে যে কোনটিই সত্য হতে পারে।কোরআন করীমে এ সম্পর্কে সুষ্পষ্ট করে কিছু বলা না হলেও ইমরানের ৫৫নং আয়াতে আল্লাহ বলেছেন-এই বিবাদের ফয়সালা করবেন(হাশরের দিন)। যাহোক,তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন এবং ইসলামের পথে ডাক দিবেন।
চোখে পড়ল আরও একটি নতুন ফোরম।সময় পেলে ঘুরে আসুন:
http://www.esogori.forum5.com/

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×