somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করিনি: গওহর-উইকিলিকসের ফাঁস করে দেওয়া তথ্য

২১ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার আগে গতবছরের ১০ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী।

উইকিলিকসের ফাঁস করে দেওয়া মার্কিন দূতাবাসের তার বার্তা থেকে জানা যায়, ওই দিন রিজভী মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা বলেন।

শুক্রবার রাতে গওহর রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নিশ্চয়তা দিতে পারি ওই দিন আমি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করিনি।"

"প্রধানমন্ত্রীর সফর শেষে আমি নয়া দিল্লি থেকে ঢাকা ফিরিনি বরং সেখান থেকে সরাসরি ওয়াশিংটনে গিয়েছিলাম। সেখানে গিয়ে মার্কিন প্রশাসনকে প্রধানমন্ত্রীর সফরের ফলাফল অবহিত করেছি", বলেন তিনি।

"আমি সেখানে হোয়াইট হাউস, পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, কংগ্রেস, ইউএসএইড ও ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করি।"

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে যোগ দেওয়ার আগে প্রায় ৩০ বছর গওহর রিজভী অক্সফোর্ড ও হাভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের ব্যবস্থা করেছিলো পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীই নেতৃত্ব দিয়েছেন।

উইকিলিকসে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে চার দফা বৈঠক শেষে ৮ জানুয়রি নয়া দিল্লি থেকে ঢাকা ফেরেন রিজভী। এরপর ১০ জানুয়ারি সকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন।

এ সময় তিনি উপদেষ্টা মরিয়ার্টিকে জানান, ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 'রূপান্তর' ঘটানোর লক্ষে সমঝোতার 'মঞ্চ' প্রস্তুত করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ সরকারের অল্প কয়েকজন ছাড়া সবার কাছেই গোপন রাখা হয়েছে। এমনকি পররাষ্ট্রমন্ত্রীকেও (দিপু মনি) এতে অন্তর্ভুক্ত করা হয় মাত্র এক সপ্তাহ আগে।

বার্তা থেকে জানা যায়, রাষ্ট্রদূতের সঙ্গে ওই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমলাতন্ত্রের বিষয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন রিজভী। আমলাদের সৃজনশীলতা ও দূরদৃষ্টির অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিজভী বলেন, "এ তথ্য ফালতু। এই তথ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।"

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ ঘোষণা থেকেই বিষয়টি পরিষ্কার, যোগ করেন তিনি।

উইকিলিকসে রিজভীকে উদ্ধৃত করে মরিয়ার্টির বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী আজমির জিয়ারত শেষে ১৩ জানুয়ারি ঢাকায় না ফিরে কলকাতায় যাত্রাবিরতি করার সিদ্ধান্ত নিয়ে একটি 'ভুল' করতে যাচ্ছিলেন। তবে যাত্রাবিরতির সেই পরিকল্পনা 'স্যাবোটাজ' করে দিয়েছেন রিজভী।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর সফরের আয়োজন করেছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি নই।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×