বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশে চলছে ইসলাম নিয়ে সবচেয়ে রমরমা ব্যবসা...
কে তালামীয করে, কে শিবির করে, কে খেলাফত মজলিশ করে কে ছাত্র জমীয়ত করে....
আরে ভাই কেউ কি আমারে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি নিজে সঠিক পথে চলছেন?
শুধুই আছেন অন্যের দোষ খুঁজাখুঁজি নিয়ে।
আমি জানি যে, এই কথাগুলো লিখার উপযুক্ত আমি না তারপরেও লিখতে বাধ্য হলাম বর্তমান পরিস্থিতির কারণে।
আমাদের সবার বিশ্বাস সমান,
সব দলই এক আল্লাহ, মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরীত রাসূল, ইসলামই একমাত্র সত্য ও সঠিক ধর্ম ইত্যাদি মৌলিক বিষয়গুলোতে একমত।
তাহলে কেন এত দল?
প্রশ্নের উত্তর একটাই, আর তা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা।
একটা কথা সবার মনে রাখা জরুরী যে, আপনারা কেউই লাগাম ছাড়া ঘোড়া নন।
এইসব দলাদলি ছেড়ে একসাথে সবাই মিলে ইসলামের জন্য কিছু করার চেষ্টা করাই কি উত্তম নয়?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


