somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়ে গেল সোলায়মান মেলা

৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা গেলাম অন্য কাজে। নিতান্তই পারিবারিক। আর বন্ধুদের সাথে দেখা করা। প্রাচ্যনাটের কয়েক জন বন্ধুর বদৌলতে জানতে পারলাম নাট্যকার এস এম সোলায়মানের স্মরনে শুক্রবার সারাদিন ব্যাপি সোলায়মান মেলা। রয়ে গেলাম আরো দুদিন।
শিল্পকলায় আমার পোঁছতে পৌঁছতে সাড়ে এগারো। কেন জানি শুক্রবারও হতচ্ছারা ঢাকার ছুটি নাই। নতুন বাজার থেকে সেগুন বাগান যেতে লাগলো পাক্কা দেড় ঘন্টা। গেটে নেমেতো আমি হতবাক। রোজার মাসে ঢোল বাদ্য বাঁজাতে বাঁজাতে ছেলে মেয়েরা নাচছে, গাইছে। চিৎকার করে ডায়লগ দিচ্ছে। মোল্লারা ছুটে আসবে নাতো ? চারদিকে ভিড়, আমিও ভিড়ের মধ্যে ঢুকে গেলাম। দুদকের সামনের গেইটটার সিঁড়ির পাশে বসেছে সুবচন নাট্য দল। তারা তখন প্রচন্ড রোদে একটা নাটক করছে। আর অসংখ্য দর্শক তাদের তিন পাশ থেকে ঘিরে উপভোগ করছে। উপরে উঠতেই দেখি আর একটা দল ঢোল বাজিয়ে নেচে নেচে গান গাচ্ছে। তমালিকা কর্মকারদের দল। ঢাকা চারুকলার জুনিয়র ফ্রেন্ড আল আমিন উদয় হল। ওকে নিয়েই বামের বাড়ান্দায় প্রাচ্যনাট এর সীমানায় এলাম।
সুন্দর সুন্দর অভিনেত্রী গুলা গোল হয়ে কাগজ দিয়ে ফুল পাখি বানাচ্ছে।প্রিতি, জবা, সুমী, ইতি আরো অনেকে। পেছনে ফুল পাখির ক্যাপশন। একটা লম্বা পাতার দড়ি উপর থেকে ঝুলছে। পোলারা সব পেছনে দাড়িয়ে নানা ধরনের যন্ত্র সহযোগে নাটকের গান গাচ্ছে। পাভেল ভাই একপাশে দাড়িয়ে বিড়ি ফুঁকছে। রাহুলদার নেত্রীত্বে চলছে গান। কার্তিক দার গিটার।
হাঁটতে হাঁটতে একে একে পালাকার,প্রাঙ্গণেমোর,সিএটি,সুবচন,আরণ্যক এর স্টল গুলা দেখলাম। অগিটোরিয়ামে দেখলাম বিভিন্ন দল বিশ পঁচিশ মিনিটের একটা করে অনুষ্ঠান করছে। অনেক্ষন এসিতে বসে সেগুলো শুনলাম। নাট্যকার সোলায়মানের উপর একটা ডকোমেন্টারি দেখলাম।
বাইরে এসে দেখি প্রাচ্যর স্কুল স্টুডেন্টদের একটা স্ট্রিট। মজা পেলাম নতুন নতুন এইসব প্রান দেখে। দুর্নিতি বিরোধী। টিভির কত রথী মহা রথীদের সাথে ঘুরতে বসতে ভালোই লাগছিল।
এইভাবে কেঁটে গেল কয়েকটি ঘন্টা। রাতের ক্যাম্প ফায়ার আর লাঠি খেলাটা মিস করেই , একজনকে ফোন করবো বলে কথা দিয়ে , বাসায় ফিরি। রাতে চট্টগ্রাম না ফিরলেই নয়। আসার সময় কয়টা বই আর একটা টি-শার্ট নিলাম। বুকের কাছটায় সোলায়মানের একটা পোর্ট্রেট।


(মোবাইল থেকে ছবি উদ্ধার করতে পারি নাই এখনো।)
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×