somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমে মহাধুমধামে আশুরা পালিত।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাইলাকান্দি ১৪ নভেম্বর।। এম বি ফয়েজ।। বিশ্বের অন্যান্য স্থানের সংগে সঙ্গতি রেখে আজ ভারতের অসমে ও মহাধুমধামে পবিত্র আশুরা, ১০ই মহররম পালিত হয়েছে। দেশের সবচেয়ে বড় মহররম শোভা যাত্রা বের করা হয় দক্ষিণ অসমের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায়। জেলার মোট ১৪টি আঞ্চলিকের ৫০টি গ্রোপ তাজিয়া মিছিল নিয়ে গ্রামাঞ্চল থেকে শহরগামী আটটি রাস্তায় মিছিল করে বেলা ১২টা নাগাদ সমবেত হয়ে শহরে প্রবেশ করে। তারপর সমবেত শোভাযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে করে “হায় হোসেন, হায় হোসেন” “আল্লাহু-আকবার, আল্লাহু-আকবার” প্রভৃতি ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে তুলে। শোভা-যাত্রার অগ্রভাগে ছিল হাতী-ঘোড়া ও মোটর গাড়ীর উপর স্থাপিত হজরত হোসেন (আঃ) এর মাজারের প্রতিকৃতি অবলম্বনে প্রস্তুত করা তাজিয়া, যাহা দর্শকদের মন কাড়ে। বেলা ২টার দিকে লক্ষাধিক শোকার্ত জনতার এ মহা মিছিল আর্ত কন্ঠে শোকের শারিগান “কাসিম শহীদ হইলা; হাজার কাফের রে ভাই হোসেন একলা” গেয়ে গেয়ে ডিএসএ ময়দানে সমবেত হয়। এখানে বিকেল ৪টে পর্যন্ত সমবেত জারি-গান, লাঠি-খেলা, ডাল-তলোয়ার খেলা প্রভৃতি প্রদর্শন করে আবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে শোভা-যাত্রীরা নিজ নিজ গ্রামের দিকে চলে যায়।

মহররম উপলক্ষে জেলা ও পুলিশ প্রশাসন এলাহি নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে। আজ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা সদরের সব ক’টি রস্তা নো-এন্ট্রির আওতায় ছিল। সরকারি মেডিকেল টিম প্রয়োজনীয় ঔষধ-পত্র নিয়ে ডিএসএ ময়দানেই আঘাতপ্রাপ্তদেরকে চিকিৎসা সেবা প্রদান করে। এছাড়া সরকারি জল-সরবরাহ বিভাগ বিনা-খরচায় প্রয়োজনীয় পানীয় জলের যোগান ধরে।

রাজ্যের জনস্বাস্থ্য ও কারীগরি বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শ্রী গৌতম রায় মহররম উপলক্ষে জেলার সর্বস্তরের জনসাধারনকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, “মহররম আমাদেরকে ভীষণ তিতিক্ষার মধ্যে ও চরম আত্মবলিদানের অনুপ্রেরনা যোগায়”। মহররম উদযাপন কমিটির সভাপতি লালুমিয়া এবং সাধারন সম্পাদক হাফেজ হেলাল উদ্দিন নির্বিঘ্নে মহররম শোভাযাত্রা সম্পন্ন করার জন্য শোভাযাত্রীদেরকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, পূর্ব-নির্ধারিত কার্যসূচী অনুযায়ী সকাল সাড়ে নয়টায় জেলা ক্রীড়া-সংস্থার ময়দানে আনুষ্ঠানিক মহররমের পতাকা উত্তোলন করেন সভাপতি লালু মিয়া। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন জেলা শাসক সমসের সিং, পুলিশ সুপার ইনম শৈকিয়া, জেলা পরিষদ সিইও হোসেন আহমদ লস্কর প্রমুখ।

এছাড়া, কাছাড় জেলার শিলচর ও সুনাই এলাকা, অসমের রাজধানী শহর গৌহাটী, তেজপুর সহ অন্যান্য স্থানে ও মহররম পালনের খবর পাওয়া গেছে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×