
(এম বি ফয়েজ) গোয়াহাটী ১৯ মার্চঃ গোয়াহাটী হাইকোর্ট সম্প্রতি এক ঐতিহাসিক রায়ে বড়োল্যাণ্ড টেরিটরিয়েল অটোনমাস ডিষ্ট্রিক্ট (বিটিএডি) এলাকা থেকে আটটি অ-বড়ো অধ্যুষিত গ্রাম কর্তন করার নির্দেশ দিয়েছেন।
বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে গোয়াহাটী হাইকোর্টের একটি একক বেঞ্চ উল্লেখযোগ্য এ রায় দান করে বাক্সা জেলার কাটনিপাড়া, লাফাকুচি, বেলগুরি পাথার, লক্ষ্মীপুর, দাঙ্গারীগাও, আথিয়াবাড়ী, চুতিয়া পাড়া ও আনন্দপুর সি ব্লক—এই আটটি গ্রাম বিটিএডি এলাকা থেকে কর্তন করার নির্দেশ জারি করেছেন।
উল্লেখ্য, বিটিএডি-গঠন-চুক্তি অনুযায়ী ন্যুনতম ৫০% শতাংশ বড়ো-জনগোষ্ঠীর লোক বসবাস না থাকা গ্রামগুলো বিটিএডি-র আওতায় আনা যাবে না। কিন্তু বাস্তবে দেখা যায়, রাজনৈতিক ফায়দা তুলতে অনেক বড়ো সংখ্যালঘু গ্রাম বিটিএডি-র এলাকাভুক্ত করে বড়োল্যাণ্ড টেরিটরিয়েল অটোনমাস ডিষ্ট্রিক্ট (বিটিএডি) গঠন করা হয়।
এমবিফয়েজ/গোয়া-বিসি/আইন/১৫
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৫ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





