শেয়ার বাজারের পাগলা ঘোড়াঃ গ্রামীণফোনের লেনদেন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র মোবাইলসেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের লেনদেন আজ সোমবার দুপুর ১২টার দিকে বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সার্কিট ব্রেকার বা দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছানোয় এ ঘটনা ঘটে। পুঁজিবাজারের নিয়মানুযায়ী কোনো প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছালে সেই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়।
জানা যায়, গতকাল রোববার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গ্রামীণফোনের শেয়ার লেনদেন স্পট মার্কেট থেকে সাধারণ মার্কেটে স্থানান্তর করে। আজ সকালে সাধারণ মার্কেটে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এটির শেয়ারের দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকার) পৌঁছে যায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম ১৭ দশমিক ৫০ শতাংশ বা ৩৭.২০ টাকা বাড়ে যা ২৩০ থেকে ২৪৯.৮০ টাকার মধ্যে লেনদেন হয়।
সূত্রঃঅনলাইন প্রথম আলো২০-১২-১০।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


