somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমান বলে চাকরি দিতে অস্বীকৃতি

২৪ শে মে, ২০১৫ ভোর ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের মুম্বাইয়ে মুসলমান বলে এক যুবককে চাকরি দিতে
অস্বীকার করেছে একটি অলংকার বিক্রেতা প্রতিষ্ঠান। আজ
শনিবার বিবিসিতে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানা গেছে।
জিশান খান নামে ওই যুবক বলেন, তিনি হরি কৃষ্ণ এক্সপোর্ট
নামের ওই প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছিলেন। কিন্তু
তাঁকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। পাশাপাশি
প্রতিষ্ঠানটি থেকে তৎক্ষণাৎ পাঠানো ফিরতি এক ই-মেইলে বলা
হয়, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা শুধুমাত্র অমুসলিম
লোকদের নিয়ে থাকি।’ জিশান এ ঘটনায় হতবাক হয়েছেন বলে
জানান।


নতুন নতুন টেকনোলোজি খবর, সফটওয়ার, এন্ডয়েড এপসসহ যাবতীয় টেকনোলজি টিপস পেতে এখান থেকে ঘুরে আসুন
আশা করি ভাল কিছু পাবেন ও ভাল লাগবে।

২৩ বছর বয়স্ক জিশান সদ্য বিজনেস ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন
করেছেন। তিনি বিবিসিকে বলেন, ‘ফার্মটির পক্ষ থেকে
পাঠানো দ্রুত ফিরতি ই-মেইল পাঠানোর ফলে এটি আঁচ করা যায়
যে, মুসলমান বলে তারা আমার জীবনবৃত্তান্তটি খোলারও
প্রয়োজনবোধ করেনি।’
জিশান খান ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় পুলিশের
কাছে এ নিয়ে অভিযোগ করেছেন। মহারাষ্ট্র সরকারও বিষয়টি
তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।
তবে হরি কৃষ্ণ এক্সপোর্টের একজন কর্মকর্তা ভারতীয়
সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, তাদের মানবসম্পদ বিভাগের
একজন প্রশিক্ষণার্থী ভুলবশত ই-মেইলটি পাঠিয়েছিলেন। তিনি
আরও বলেন, ‘জাতি, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে ফার্মটি পরিচালিত
হয়। আমাদের এখানে বর্তমানে ৫০ জনেরও বেশি সংখ্যালঘু
সম্প্রদায়ের লোক এবং ২৮ টির রাজ্যের বাসিন্দারা কাজ
করছেন।’
তবে তাদের এ বক্তব্য নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
দেশটির প্রভাবশালী দ্য হিন্দু তাদের এক প্রতিবেদনে বলেছে
‘এটি ভুল? ফার্মটির এ আচরণ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।’
কয়েকজন লেখক বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)
ক্ষমতায় আসার পর দেশটি পরিবেশ অনেকখানি বদলে গেছে।
হাসান সারোর নামের একজন ‘ফার্স্ট পোস্ট’ নামের এক
ওয়েবসাইটে লিখেছেন, ‘এটি বিস্ময়কর এবং নৈরাজ্যকর’।
ঐতিহাসিক সলিম কিদওয়ারির মতে, গত এক বছরে ভারতে
সংখ্যালঘু বিদ্বেষ চরমে পৌঁছেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে সমালোচনার ঝড়
উঠেছে। সেখানে অনেকেই একে ‘ধর্মীয় বৈষম্য’ বলার পাশাপাশি
ফার্মটির সমালোচনা করছেন।
সূ্ত্রঃ প্রথম আলো।


নতুন নতুন টেকনোলোজি খবর, সফটওয়ার, এন্ডয়েড এপসসহ যাবতীয় টেকনোলজি টিপস পেতে এখান থেকে ঘুরে আসুন
আশা করি ভাল কিছু পাবেন ও ভাল লাগবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×