(১)এক বন্ধুর সাথে আরেক বন্ধুর বহুদিন পরে দেখা।
প্রথম বলল: কিরে। কেমন আছিস? বিয়ে থা করেছিস?
দ্বিতীয় বন্ধু জবাবে বলল: "বিয়ে করেছি মানে? উপরওয়ালার দয়ায় চারচারটা ছেলে।"
প্রথম বন্ধু: "তোর উপর তলায় কে থাকেরে?"
(২) জ্ঞানী লোক
রসায়ন-এর ব্যবহারিক ক্লাস চলছে-
শিক্ষক : আমি এই দ্রবণ প্রস্তুত করেছি। দেখো এই পাত্রে আমি আমার সোনার আংটিটা ডুবিয়ে দিলাম। এখন বল তো আংটিটা দ্রবণে গলবে, নাকি গলবে না? ছাত্র : গলবে না স্যার?
শিক্ষক : গুড! ভেরি গুড! আচ্ছা বলতো কেন গলবে না?
ছাত্র : স্যার আপনি জ্ঞানী লোক। এই দ্রবণে যদি সোনার আংটি গলে যেত, তবে আপনি নিশ্চয় জেনেশুনে এই পাত্রে আপনার সোনার আংটিটি ডুবাতেন ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


