somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপরে দোষারোপ ও সাধু সমাজ এবং বাস্তবতা

২১ শে জুন, ২০১৯ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন নাই ??? এই প্রশ্নে আমরা একা কেন বিদ্ধ হবো , কেন ঢাকা বিশ্ববিদ্যালয় একাই কেন এর জন্য দায়ী হবে , কেন ঢাকা বিশ্ববিদ্যালয় একা এটার জন্যে শিরোনাম হবে , কেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েই কটূক্তিগুলো আসবে ??? বাংলাদেশের বাদবাকি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কি খবর ??? তাদের পজিশন কোথায় ??? বিশ্বের টপ বিশ্ববিদ্যালয়ের লিস্টে নাম না আসাটা কি ঢাবির একার দায় নাকি । আজব ব্যাপার, বাকিরা কি করে , তারা কেন আসতে পারছে না এই ক্রমে ??

আর বিশ্ববিদ্যালয় বাদ দিলাম, বাংলাদেশের কোন সেক্টরটা এগিয়ে আছে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ??? জনপ্রশাসন , পুলিশ, ডিফেন্স, সাংবাদিকতা, রেল, সড়ক, বিমান, স্বাস্থ্য, শ্রম, আইসিটি, ব্যাংকিং পররাষ্ট্র......কোনটা আছে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ভালোর প্রথম সারিতে ??? আমি নামটা জানতে চাই ।

একটাও নাই ।

বাংলাদেশের প্রতিটা সেক্টরই বিশ্ব ব়্যাঙ্কিংয়ে বা বিশ্বের স্টান্ডার্ডে অনেক পিছনে । এর কারণ হচ্ছে এটা টোটাল সিস্টেমের দোষ । সিস্টেমই তো এই দেশের ঠিক নাই । আজকে এক নিয়ম তো কালকে আরেক নিয়ম । কোন প্ল্যান নাই, ধারাবাহিকতা নাই, যখন যার যেটা ইচ্ছা করছে আর সবার শেষে দোষটা একলা শিক্ষাখাতে আরো স্পেসিফিকলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে চাপিয়ে দেয়া হচ্ছে !!!

আজকে সড়ক মন্ত্রণালয় রাস্তা ঢালাই করে, তো কালকেই সিটি করপোরেশন এসে রাস্তা কাটা শুরু করে, পরশু ওয়াসা এসে রাস্তা কেটে পাইপ বসানো শুরু করে । কোন কাজের না আছে কোন ভালো প্ল্যান না আছে কোন সমন্বয়তা ! খেয়াল খুশিমত সবাই যা ইচ্ছা করছে । এডুকেশন সেক্টরে, আজকে এই পরীক্ষা পরের বছরে এই সিস্টেম বাদ, শিক্ষক নিয়োগে দুর্নীতি ! দেশে একটা মামলা করলে বছরের পরে বছর ঘুরতে থাকে , ডেট পড়তে থাকে, পাইলট পাসপোর্ট ছাড়া চলে যায় দেশের পিএমকে আনতে, ময়লা পানি সাপ্লাই দিয়ে সুপেয় পানির দাবি করে এরকম প্রায় সব সেক্টরেই ; ওইসব শোধরানোর কোন খবর নাই, ঐগুলো কেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এগিয়ে নাই এসব না ভেবে সব দোষ শুধু শিক্ষা খাতের আর তার মূল টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় !!!


বাহ বাহ বাহ.....!


প্রাইমারি এডুকেশন হলো দেশের ব্যাকবোন, ঐখানে ৬০% মহিলা কোটা !!! আরো নানা ধরণের কোটা ! এরপরে আবার আছে নিয়োগে অস্বচ্ছতা । সিনেমায় শিক্ষক মানেই বগলে ছাতা নিয়ে গরিব কোন লোক হেঁটে যাচ্ছে.....এই হলো শিক্ষকদের মর্যাদা ! বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের মর্যাদার জন্য ক্লাস বাদ দিয়ে আন্দোলনেও নামতে হয় কখনো । শিক্ষা খাতের বরাদ্দও তো এমন না যে, দেশের সর্বোচ্চ , তাহলে বাজেটে বেশি বরাদ্দ পাওয়া খাতগুলো কেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এগিয়ে নাই ঐটা না খুঁজে স্বল্প বরাদ্দের শিক্ষাখাতের দিকে চোখ তুলে সব দোষ ঢাবির , কারণ তারা বিশ্ব ব়্যাঙ্কিংয়ে নাই এটা আবার কেমন কথা !!!


অন্যসব সেক্টরের চেয়ে এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো এত স্বল্প বরাদ্দ নিয়ে আমার মনে হয় ভালোই করছে । রূপপুরে বালিশ উঠাতে ৭০০০ টাকা বিল করতে পারে, আর বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি আমাদের বিশ্ববিদ্যালয়েরটা যদি বলি তবে মাত্র ৬০ কোটি টাকা গবেষণা খাতে দিয়ে কিভাবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আউটপুট আশা করে !!! তাও তো ভালো এই দেশে পড়ে বহু লোক পৃথিবীর অনেক জায়গায় সেরা হয়েছে, নিজেদের তুলে ধরতে পেরেছে । পারছে না শুধু এদেশে । তার মানে বিশ্ববিদ্যালয়ের বা শিক্ষার্থীদের ভালো করার "হ্যাডম"/যোগ্যতা ঠিকই আছে , সাপোর্ট না পেলে বেচারারা আর কিইবা করতে পারবে !!!


তাই বিশ্ব ব়্যাঙ্কিংয়ের কথা যদি আসেই তবে আগে বাজেটের যেসব সেক্টরের বরাদ্দ বেশি ঐগুলোরে আগে জিজ্ঞেস করা হোক, তারা কেন পিছিয়ে ??
জনপ্রশাসন, ডিফেন্স, পুলিশ, সাংবাদিকতা, বিচার বিভাগ, স্বাস্থ্য......আরো হাবি যাবি যত সেক্টর আছে তারা কেন পিছিয়ে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ঐটা বের করা হোক । তখন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে পেছনে থাকার কারণে বা টপ ১০০ এর লিস্টে না থাকার কারণে ঢাবি গালি দিলেও মাইন্ড করবো না, স্বাগত জানাবো এই ভেবে যে পুরো সিস্টেম নিয়েই ভাবা হচ্ছে । সেটা না করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কেই বা শিক্ষাখাতকেই টার্গেট করা হলে........


কলম চলবে


৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×