somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসীদের (সিঙ্গাপুর) রোজা-রমজান

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামে প্রবাসীদের শব্দটা ব্যবহার করলেও আমি শুধু আমার চারপাশের কয়েকজনকে নিয়ে যা অভিজ্ঞতা করছি তা লিখতে চাই। এখানের সকল প্রবাসীরা কিভাবে রোজা-রমজান পালন করছে তা আমার জানার বাইরে।

সিঙ্গাপুরে অল্পকিছু বাংলাদেশী যারা আছেন তাদের মধ্যেও ধনী-গরীবের ব্যবধান ঠিক আমাদের দেশের মতো। কেউ আছেন যাদের মাসের আয় প্রায় অর্ধ কোটি টাকা আর কেউ ৪০/৫০ হাজার টাকা। তবে পার্থক্য হলো কোটি হোক বা হাজার এখানে সবাইকে সময় ও সুযোগকে কাজে লাগিয়ে নিরসল পরিশ্রম করেই আয় করতে হয়। অর্থাৎ সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে করতে আমরা সবাই প্রায় সব সময় ক্লান্ত থাকি। বেশীরভাগ পুরুষই এখানে রোজা রাখতে পারেন না বা রাখেন এই কারনে/অজুহাতে।

আমার ঘরে ফেরা হয় রাত্র ১২টা বা ১টা সময়। এর পর গোসল এবং রাতের খাওয়া। প্রায় ২টা/আড়াইটা বেজে যায়। এরপর দ্রুত ঘুমাতে যেতে হবে কারণ সেহেরীর জন্য ৫ টায় উঠতে হবে। ৫:৪৫ ফজরের নামাজ পড়ে আবার ঘুমানোর সুযোগ হয় কিন্তু অবশ্যই উঠতে হবে ৭টায় ছেলেকে স্কুলে পৌছাতে হবে। অতঃপর ৮টা বাজবে।
১০টায় কাজ শুরু করতে হলে আর ঘুমানোর সাহস কোথায়।

প্রতিদিনের এক ঘেমেতি মাঝে মধ্যে দেশপ্রেমের ছুতো নিয়ে টিভিতে ভালো বাংলা নাটক খুঁজি। রাতের খাওয়া শেষে বিছানা আর টিভি দুটোরই টান অনুভব হয় সমান ভাবে।

সবাইমিলে যদি টিভি দেখার সিদ্ধান্ত হয় তবে শর্ত থাকে অল্প সময়ে শেষ হয় এমন নাটক খু্ঁজে বের করতে হবে। দায়িত্ব আমারই ওপর পড়ে সব সময়। দীর্ধ সময়ের নাটক হলে ঘুম হারাম আর সকালে কাজে যাওয়া বন্ধ। সকালে কাজে যাওয়া বন্ধ মানে মাসের আয়ে ঘাটতি মাসের আয়ে ঘাটতি মানে দেশে টাকা পাঠানোর বাজেট কাটতি। সব মিলে দেশের আত্নীয় স্বজনের কষ্ট আর দেশ প্রবাসী আয় (রেমিটেন্স) কমে যাওয়া চিন্তিত এমনটায় রসিকতা করছিল গতকাল রাতে দীর্ধক্ষণ নাটকের দর্শকরা। রসিকতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ব্লগের শিরোনামটি একটি দাবী সম্পর্কিত হওয়ার কথা। সেটি হলো টিভি নাটকের সময় নির্দিষ্ট করন এবং সেটি ১৫-২০ মিনিট হতে হবে নতুবা দেশ বিপুল অংকের প্রবাসী আয় (রেমিটেন্স) থেকে বঞ্চিত হবে।

আসল প্রসংগে আসি, আমি প্রায়ই ইফতার করি মসজিদে। ইফতারের সময়ের পূর্বে যথারীতি ছেলেকে ডাকি মসজিদে চলে আসার জন্য। আমার ছেলে শুধু রবিবারেই তৃপ্তিভরে ইফতার খেতে পারে। কারণ আমাদের এলাকার মসজিদটিতে প্রতিবছরই পুরা রমজান মাসের প্রত্যেক রবিবারের ইফতার বাংলাদেশীরাই স্পন্সর করে থাকে। সিঙ্গাপুরে সব মসজিদ-ই ইফতারের ব্যবস্থা করে তবে অন্য কোথাও বাংলাদেশীরা এভাবে confirm প্রতি রবিবার মসজিদ কমিটিকে বছরের পর বছর একটা Tradition বানিয়ে ফলতে পেরেছে শুনিনি। রবিবার ছাড়া অন্য দিনগুলোতে লোক সমাগম হয় ১৫০-২০০ জন। কিন্তু রবিবারের ইফতার যেন একটা বাঙালীর উৎসবে পরিণত হয়। ১০০০-১২০০ লোকের ইফতার তৈরী শুরু হয় মসজিদ প্রাঙ্গনেই। সকাল থেকেই রান্নার কাজ শুরু হয়। খাওয়ার মেন্যু থাকে অন্যান্য দিনের থেকে উন্নত।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×