somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনা-খালেদা কাউকে চাইনা

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমিও লিখতে চাই কিন্তু পাঠক পাওয়া যাবেনা তাই লিখিনা। কারণ গুছিয়ে সুন্দর করে লিখবার যোগ্যতা যে আমার নেই তা ভাল করেই জানি। কিন্তু আমার বক্তব‍্য্যটুকু পাঠকদের বোধগম্য হলেইতো হলো। হতে পারে লেখার মধ্যে অসংখ্য বানান ভুল, ব্যকারণের ভুল আর শব্দ সাজানোর কাঁচা হাত।

আমি বুঝতে পারিনা আমাদের দেশের বেশীরভাগ মানুষ কেন এখনও আওয়ামীলীগ ও বিএনপি কে সমর্থন দিয়ে যাচ্ছে!!!

গত ২০ বছরেরও বেশী সময় ধরে আমরা কি তাদের দেশ পরিচালনার সততা, আন্তরিকতা, পদ্ধতি, নীতি সর্বপরি যোগ্যতা টের পাইনি? ২০ বছর অনেক বেশী সময় তারা নিয়েছে প্রমান দিতে পারেনি। প্রমান বলতে আমি বুঝি দেশের উন্নয়ন। উন্নয়ন বলতে ঢাকার ফ্লাইওভার আর হাতিরঝিল নয়। দেশের উন্নয়ন বলতে সাধারণ মানুষের আয় বৃদ্ধি, বেকারত্বের হার কমানো, সর্বক্ষেত্রে দূর্নীতি কমানো, বিদ্যুতখাতের উন্নয়ন সর্বপরি পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের সাথে তুলনা করে যেন বলা যায় যে উন্নয়ন হয়েছে। বর্তমানের যে উন্নয়নের অবস্থা তাতে আমাদের দেশের সকল উন্নয়ন আমাদের সাথে তুলনীয় অনেক দেশের উন্নয়নের সাথে তুলনা করলে ফিকে হয়ে যায়।

প্রিয় দেশবাসী, আমিও "মার্চ ফর ডেমোক্রেসি"-র জন্য প্রস্তুত। প্রয়োজনে জীবন যাবে এমন আন্দোলনে যুক্ত হতেও আমার আপত্তি নেই। কিন্তু সেই নেতা কই? আপনি কেন খালেদা জিয়ার ডাকে "মার্চ ফর ডেমোক্রেসি" করবেন? এই দুই নেত্রীকে তাদের স্বাথর্ উদ্ধারের হাতিয়ার হিসাবে ব্যবহার হয়ে লাভ কি? আপনার ছেলে-মেয়েরা বড় হয়ে আপনাকে নিশ্চিত বোকা বলেই জানবে।

এই দুই নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি। আমরাই পাপী। আল্লাহ তাই আমাদের শাস্তি দেওয়ার জন্যই বারবার তাদেরকে ক্ষমতায় বসাচ্ছেন। আশা করেছিলাম পরবর্তী প্রজন্মের রাজনীতি সঠিক নীতিতে চলবে। কিন্তু না, তারেক জিয়া, জয়, মাহি এমনকি আন্দিলব পার্থ কাউকে দেখলাম না সেই কাতারে। সবাই ঘুরপাক খাচ্ছেন একই ঘূর্নিপাকে।

আওয়ামীলীগ ও বিএনপি একই দোষে দোষী। কিছু পার্থক্য যেটা থাকার সেটাতো থাকবেই স্বাভাবিক কারণে। মিলটি হচ্ছে, তাদের উভয় দলেরই দেশ প্রেম নেই এবং দূর্নীতি করে কোটি টাকার মালিক হওয়ার জন্যই রাজনীতি করা। যদি কেউ যৌক্তিক প্রমান চান দুই দলের দোষ ক্রটি সম্পর্কে তাহলে চলে যান বিএনপির কাছে শুনতে আওয়ামীলীদের দোষ-ত্রুটি আর দূর্নীতির লিস্ট পেয়ে যাবেন। আপনি যদি বিশ্বাস করেন যে বিএনপির বক্তব্য বা প্রদেয় তালিকা ৫০ ভাগ বা ১০০ ভাগই সত্য তাহলেই যথেষ্ট। এবার চলে যান আওয়ামীলীগের কাছে একইভাবে তাদের কাছে পাবেন বিএনপি-র দোষ-ত্রুটি আর দূর্নীতির তালিকা। মজার ব্যাপার হলো উভয় দলেরই দোষ-ত্রুটি আর দূর্নীতির ধরনগুলো প্রায় একই। কিন্তু তারা কখনই নিজেদের অন্যায় স্বীকার করেনা।

আরো লক্ষ্য করবেন কর্মী ও সমর্থকদের মধ্যে, বিএনপির কর্মী সমর্থকরা বিএনপির কোন দোষ-ত্রুটি যেন চোখেই দেখেন না। আবার আওয়ামীলীগের কর্মী-সমর্থকদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

তাই আমার একান্ত চাওয়া, আমাদের সাধারণ জনগণ কবে এইসব অনুধাবন করবে আর অন্ধ সমর্থন তুলে নিয়ে শুধু যোগ্যতার ভিত্তিতে পছন্দ করবে তাদের নেতাকে। এজন্য চাই নতুন নেতৃত্ব।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×