নেশা বলতে সাধারনত বোঝায় সেই সকল উপাদানকে যা আমাদের মস্তিস্কের বিকৃতি সাধন করে ।
আমাদের দেশে সাধারনত নেশা বলতে আমরা চিনি মদ .গাঁজা . হিরোইন . ইয়াবা .ফেন্সিডিল , প্যাথেড্রিন সহ অন্যান্য মাদকদ্রব্য কে ।
এই সকল মাদকসেবী দের আমরা মাদকাসক্ত বলে থাকি ।
কিন্তু বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় এক নতুন নেশার নাম "ক্লাস অব ক্লান (CLASH OF CLANS) সংক্ষেপে COC ,
এটি মূলত একটি গেমস তবে বর্তমানে এটি গেমসের পর্যায়ে নেই । অর্থ আদান প্রদানের অন্যতম বস্তু এই গেমটি ।
এই গেমটি যুদ্ধ নির্ভর । গেমটির মাধ্যমে তরুন প্রজন্মকে যুদ্ধমুখী করে তোলা হচ্ছে ।অপরদিকে এই গেমটিতে পারদর্শী হতে হলে আপনাকে সর্বদা অনলাইনে থাকতে হবে তা না হলেই আপনার সাম্রাজ্য অন্য কেউ ধ্বংস করে দিবে ।
যার ফলে যারা এই গেমটি খেলেন তারা ধীরে ধীরে এতটাই আসক্ত হয়ে পড়েন যে তাদের দৈনন্দিন কাজের চেয়ে গেমটি বেশী গুরুত্বপূর্ন হয়ে ওঠে । এবং তারা সহজে গেম থেকে বিরত থাকতে পারেন না ।
এতে করে তাদের চোখ এবং মস্তিস্কে চাপ পড়ে ।
বাংলাদেশ সহ কয়েকটি দেশের এক গবেষনায় দেখা গেছে এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী দের প্রায় ৭৩.৬৫ শতাংশ তরুন তরুনী এই গেমটির সাথে জড়িত ।
তাদের এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ।
এই গেম খেলার জন্য অনেকে রাত জেগে থাকে যা তাদের মনকে হতাশ করে তোলে এবং মেজাজ খিটখিটে হয়ে যায় ।
এক সময় তারা পরিবার এবং বন্ধুদের সাথেও ঠিকমত সময় দিতে ব্যর্থ হয় ।তার জগত্ ফোন কেন্দ্রিক হয়ে যায় । শারীরিক খেলাধুলা থেকেও সে দূরে চলে যায় । যা তার একাকিত্বের কারন হয়ে দাঁড়ায় ।
এভাবে তাদের জীবন হুমকির সম্মুখীন হয় ।
তাই নতুন প্রজন্মের আমার চাওয়া COC নামক নেশা থেকে ফিরে এসো তোমরা ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



