সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ দল। কি হবে শেষ ম্যাচের ফল?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে। রোববার সকালে বন্দরনগরীতে পৌঁছেছে তারা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড পৌঁছায় তার ঘণ্টাদুয়েক পর।
নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে। শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার এবং তাতে জিতলেই প্রথমবারের মতো জিম্বাবুয়ের বাইরে কোনো টেস্ট দলের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। এবারের চট্টগ্রাম তাই অন্যরকম এক সম্ভাবনার দিগন্ত হয়ে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য। ওয়ানডে শেষে দুই টেস্ট সিরিজের প্রথমটিও হবে চট্টগ্রামে। সেটা শুরু হবে ১৭ আগস্ট।
বাংলাদেশের এখনকার লক্ষ্য স্বাভাবিকভাবেই ওয়ানডে ম্যাচের দিকে। অধিনায়ক আশরাফুল চট্টগ্রামে নেমেই জানালেন সেটা,'' সিরিজ জয়ের এ সুযোগ কাজে লাগাতে চাই আমরা। শেষ ওয়ানডেটি জিতে বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মঙ্গলবার মাঠে নামব আমরা।'' দ্বিতীয় ম্যাচের ভুলগুলো শোধরানো গেলে এবং তিন বিভাগেই ভালো খেলতে পারলে স্বপ্নটাকে বাস্তবে রুপ দেয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
অথচ ঢাকাতেই সিরিজ জয়ের কাজটা সেরে ফেলতে পারত বাংলাদেশ। সুযোগ নষ্টের আফসোসটা তাই চট্টগ্রামেও শেষ হচ্ছে না। আশরাফুলকে তাই দ্বিতীয় ওয়ানডেও নিয়ে কথা বলতে হলো। বাংলাদেশ অধিনায়ক দোষ দিচ্ছেন ব্যাটসম্যানদের, ''সবকিছু আমাদের পক্ষেই ছিল কিন্তু ব্যাটিং খারাপ হয়ে যাওয়ায় এবং ভাগ্য সহায় না থাকায় পুরো ম্যাচের চিত্রটিই পাল্টে যায়। এ ভুলগুলো যাতে আগামী ম্যাচে না হয় এবং বোলিং এর পাশাপাশি ব্যাটিং ও ফিল্ডিংও যাতে ভালো হয় সেজন্য নতুন করে পরিকল্পনা সাজাব আমরা।''
বিমান বন্দর থেকে বাংলাদেশ দল সরাসরি নগরীর জিইসি মোড়স্থ হোটেল পেনিনসুলায় চলে যায়। ক্লান্ত বাংলাদেশ দল আর রোববার মাঠে যায়নি। হোটেলেই সুইমিং ও জিম সেরে বিশ্রাম নিয়েছে তারা।
"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম"
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।