স্বরবর্ণ প্রকাশের পরের প্রকাশ শিশুর বইয়ের অংশ
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বরবর্ণ প্রকাশের পরের প্রকাশ শিশুর বইয়ের অংশ। ‘ক হতে ন’ অক্ষর অবধি। বাঁকি গুলো পরে প্রকাশ করার প্রত্যাশায়। বইটির পূর্ণতা ডিজাইনের মাধ্যমে অনেকটা স্বচ্ছতা পাবে। এটি শিশুর হাতে খড়ি / প্লে গ্রূপের জন্য প্রণীত। ৪ রঙে ছাপাতে পারলে উত্তম। আগামী প্রজন্মের মেধা বিকাশ সহজভাবে হোক এটাই প্রত্যাশা। এর পর প্রকাশ করার ইচ্ছা প্রথম শ্রেণীর বই চার লাইনে ছড়া দিয়ে। গঠন মূলক মন্তব্য আশা করি।
ক
কলম হাতে লই
সাথে খাতা বই
অথবা
কনক কলা খায়
কত পুষটি পায়
খ
খই খাই খই
সাথে লই দই
অথবা
খলসে পুটি চলে
খল বলিয়ে জলে
গ
গরুর গাড়ি চলে
কাদা মাটি ঠেলে
অথবা
গরুর গাড়িতে যায়
বধু নায়র যায়।
ঘ
ঘড়ি চলে টিক টিক
সময় দেয় ঠিক ঠিক
ঙ
রঙে রাঙা ফুল
লাল নীল ফুল
চ
চলো চাচা চলো
চশমা নাও চলো
অথবা
চলো চাচা নাও
চা ধরো নাও
ছ
ছলাৎ ছল চলে
নৌকা চলে জলে
অথবা
ছবি দেখে দেখে
মনা আঁকা শিখে
জ
জজ হবো মা আমি
দোয়া করো মা তুমি
ঝ
ঝরঝর ঝর্না ঝরে
ঝমাঝম বৃষ্টি পড়ে
ঞ
ঞ বলে মিঞা ভাই
আগে সালাম দেয়া চাই
ট
টমেটো কুল পেয়ারা
আরো খাই আমড়া
ঠ
ঠক্ ঠক্ কাটেনা
গাছ কাটা ঠিক না
ড
ডলি আপা নাও
ফুটানো পানি খাও
ঢ
ঢক্ ঢক্ করে
পানি কেহ খায়নারে
ণ
হরিণ পালে পালে
চলে দলে দলে
ত
তরিতরকারি বধু
ধুয়ে কুটো শুধু
থ
থরে থরে ফল
খেলে বাড়ে বল
দ
দল বেঁধে চলে
পিঁপড়া দলে দলে
ধ
ধরো হাত ধোও
হাত ধুয়ে খাও
ন
নতুন নতুন জামা
এনে দিলো মামা
অথবা
নদ নদী শুকনা
চর পড়েছে দেখোনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন